1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
জামালপুরে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের বিশাল র‍্যালি- ইরানি হামলায় লণ্ডভণ্ড মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি ঢাকা–সিলেট রেলপথে ডাবল লাইন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ১০৪ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৪১,৬২৯ বাংলাদেশি হজযাত্রী, মৃত ৭ সিলেটে প্রধানমন্ত্রীর প্রথম সফর: হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত, উন্নয়ন প্রকল্প ও ক্রীড়া আয়োজন উদ্বোধন ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ‘শেষ’ দাবি ট্রাম্পের, তবুও হুমকি মোকাবিলায় সতর্কতা অব্যাহত সিলেটে প্রধানমন্ত্রীর একদিনের সফর: উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও শাহজালাল মাজার জিয়ারত বড়পুকুরিয়ায় সীমানা প্রাচীর ধস বৃষ্টিতে ভেসে যাচ্ছে কয়লা জাতীয় সম্পদের নির্মম অপচয় জবাবদিহিতা কোথায় ফুলতলায় ঘরে ঢুকে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ। ফরিদপুরে শিশু বিক্রি ও মা নিখোঁজ: ৯ বছরেও মেলেনি দেবী বিশ্বাসের সন্ধান

‘দল জিতলে প্রত্যেকটা সেঞ্চুরিই স্পেশাল’

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৩৮৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আগের ম্যাচে ১৬ রানের আক্ষেপ নিয়ে ফিরলেও এবার তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েই মাঠ ছাড়েন বাংলাদেশ দলের ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে ২য় ওয়ানডেতে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। তবে মুশফিকের কাছে সেঞ্চুরি ‘মাইলস্টোন’ হলেও দল জিতলে তবেই স্পেশাল মনে হয়।

মঙ্গলবার মুশফিক সেঞ্চুরির দেখা পেয়েছেন ১১৪ বলে ৬টি চারের মারে। আউট হন ১২৫ রান করে। তার এই শতকের ওপর নির্ভর করে বাংলাদেশ জয়ের ভিত (২৪৬/১০) গড়ে। শেষ পর্যন্ত বৃষ্টি আইনে বড় জয়ে (১০৩ রানে) মাঠ ছাড়ে বাংলাদেশ।

ম্যাচ শেষে মুশফিক সেঞ্চুরির অনুভূতি নিয়ে বলেন, ‘আমার মনে হয় এটা জাস্ট আরেকটা সেঞ্চুরি। প্রত্যেকটা সেঞ্চুরিই আমার কাছে স্পেশাল যদি আমার দল জিতে। সেদিক থেকে অবশ্যই স্পেশাল।’
এই জয়ে বাংলাদেশ একটি অনন্য মাইলফলক অর্জন করে। প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে কোনো সিরিজে জয় পায় লাল সবুজের প্রতিনিধিরা। মুশফিকের কাছে এ জন্য আরও স্পেশাল মনে হয়েছে।

মুশফিক বলেন, ‘এটা আরেকটু স্পেশাল কারণ আমরা শ্রীলঙ্কার সঙ্গে কখনো সিরিজ জেতেনি। এটার কারণে জিততে পেরেছি। অবশ্যই সামনের দিনে ভালো করতে আমাকে অনুপ্রেরণা দিবে।’

দলের ব্যাটসম্যানরা যখন আসা যাওয়ার মিছিলে অন্য প্রান্তে প্রতিরোধ গড়েন মুশফিক। মাহমুদউল্লাহর সঙ্গে ৮৭ রানের জুটির পর সাইফউদ্দিনের সঙ্গে গড়েন একটি কার্যকর। বারবার বৃষ্টির বাধায় শঙ্কা জেগেছে; সেই শঙ্কা উড়িয়ে সেঞ্চুরি করেই মাঠ ছাড়েন। মুশফিকের সঙ্গে শেষ হাসি আসে বাংলাদেশও।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com