1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাসা থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ, কারাদণ্ড ও জরিমানা টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান *ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভরিকস*  বসুন্ধরা সিটিতে জমকালো আয়োজনে ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ ১৭ বছর পর ভাত খেলেন বিএনপিভক্ত ইনু মিয়া, প্রতিজ্ঞার অবসান শিক্ষক-শিক্ষার্থীহীন বিদ্যালয় মাদারগঞ্জে প্রাথমিক শিক্ষায় ভয়াবহ অনিয়ম ভেঙে পড়ছে শিক্ষাব্যবস্থার ভিত ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কুমিল্লা সিটিতে প্রশাসনিক তৎপরতা জোরদার: নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মেহরাজ শারবীনের পদায়ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১

দলে ফিরেই জাদু দেখালেন নেইমার, বাছাইপর্বের শীর্ষে উঠল ব্রাজিল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ জুন, ২০২১
  • ১০৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শক্তিশালী ইকুয়েডরের বিপক্ষে জাদু দেখালেন নেইমার। জাতীয় দলে ফেরার ম্যাচে উজ্জ্বল ছিলেন দলের সেরা এই তারকা। নিজে গোল করলেন, অন্য দিয়ে গোল করালেন। নেইমারের এমন নৈপুণ্যে ইকুয়েডরের বাধা টপকে যায় ব্রাজিল। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ধরে রাখল শতভাগ জয়ের ধারা।

শনিবার পোর্তো আলেগ্রের স্তাদিও বেইরা-রিওতে ২-০ গোলে জিতেছে ব্রাজিল। পাঁচ ম্যাচে পঞ্চম জয়ে দৃঢ় করেছে শীর্ষস্থান। পুরো ম্যাচে একবারের জন্যও ব্রাজিলের রক্ষণে ভয় জাগাতে পারেনি ইকুয়েডর। অন্যদিকে বেশ কিছু সুযোগ হাতছাড়া করেছে স্বাগতিকরা।

ইনজুরির কারণে ক্লাব ফুটবলে প্রায়ই মাঠের বাইরে থাকতে হয় ব্রাজিলের সুপারস্টার নেইমারকে। তবে তার সামর্থ্য ও প্রতিভা নিয়ে সংশয় নেই কারও। বিশেষ করে জাতীয় দলের জার্সিতে রীতিমতো দুর্বার এই ফরোয়ার্ড। যার প্রমাণ মিলল আরও একবার। ক্লাব ফুটবলের ব্যস্ততা শেষ করে জাতীয় দলে ফিরতেই জাদুকরী পারফরম্যান্স উপহার দিয়েছেন নেইমার। ব্রাজিলের জয়ে একটি গোল করেছেন তিনি, অন্যটি করিয়েছেন রিচার্লিসনকে দিয়ে। যেখানে বড় অবদান ছিল নেইমারেরই।

স্কোয়াডে গ্যাব্রিয়েল জেসুস, রবার্তো ফিরমিনো বা ভিনিসিয়াস জুনিয়ররা থাকলেও, মূল একাদশে গ্যাব্রিয়েল বারবোসাকে স্ট্রাইকার হিসেবে সুযোগ দেন ব্রাজিল কোচ তিতে। যার সুফলও প্রায় পেয়ে গিয়েছিলেন ম্যাচের ৪১তম মিনিটে। ম্যাচের প্রথমার্ধের শেষদিকে গিয়ে বল জালে জড়িয়েছিলেন গ্যাব্রিয়েল বারবোসা। কিন্তু তিনি তখন অফসাইডে থাকায় পতাকা উড়িয়ে সেই গোল বাতিল করে দেন লাইনসম্যান। ফলে গোলশূন্য অবস্থাতেই শেষ প্রধমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধে ফিরে গোলের জন্য আরও ২০ মিনিট অপেক্ষা করতে হয় সেলেকাওদের। ম্যাচের ৬৫ মিনিটের মাথায় দলকে প্রথম লিড এনে দেন রিচার্লিসন। ডি-বক্সের বাম পাশ থেকে শটটি নিতে পারতেন নেইমার নিজেই। তবে তা না করে, তিনি বল এগিয়ে দেন এবং সহজেই তা গোলে পরিণত করেন রিচার্লিসন।

এই এক গোলেই জয়ের পথে এগুচ্ছিল ব্রাজিল। একদম শেষ দিকে গিয়ে পেনাল্টি পায় ব্রাজিল। ম্যাচের ৭৬ মিনিটে মাঠে নেমে ১০ মিনিটের মধ্যেই দলকে পেনাল্টি এনে দেন ফিরমিনো। লম্বা সময় ধরে ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারির সহায়তা নিয়ে পেনাল্টির বাঁশি বাজান ম্যাচের মূল রেফারি।

সেই পেনাল্টি নিয়েও হয়ে যায় এক পশলা নাটক। নেইমারের নেওয়া প্রথম পেনাল্টি শট ঠেকিয়ে দিয়েছিলেন ইকুয়েডর গোলরক্ষক অ্যালেক্সান্ডার ডমিঙ্গেজ। কিন্তু সেই শট নেওয়ার আগেই তিনি গোল লাইন থেকে বেরিয়ে আসায় পুনরায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এই সিদ্ধান্ত মানতে না পেরে রেফারির সঙ্গে তর্কে জড়ান ইকুয়েডর গোলরক্ষক এবং দেখেন হলুদ কার্ড। তবে বদলায়নি সিদ্ধান্ত এবং দ্বিতীয়বার সুযোগ পান নেইমার। এবার আর ভুল করেননি তিনি। গোলরক্ষককে ডানে পাঠিয়ে বাম দিকে আলতো শটে গোল করেন তিনি।

ব্রাজিলের জার্সিতে নেইমারের এটি ৬৫তম গোল। দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলরক্ষক পেলের (৭৭) চেয়ে আর মাত্র ১২টি গোল দূরে রয়েছেন এ সেনসেশন।

নেইমারের এমন জাদুকরী পারফরম্যান্সে এদিন পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান সুসংহত করল ব্রাজিল। বাছাইয়ের পাঁচ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর্জেন্টিনা। পাঁচ ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট পাওয়া ইকুয়েডরের অবস্থান তৃতীয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com