1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
মেঘনা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ১৫ শ্রমিক নেতাকে মে সম্মাননা দিল সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়ন জামালপুরে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের বিশাল র‍্যালি- ইরানি হামলায় লণ্ডভণ্ড মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি ঢাকা–সিলেট রেলপথে ডাবল লাইন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ১০৪ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৪১,৬২৯ বাংলাদেশি হজযাত্রী, মৃত ৭ সিলেটে প্রধানমন্ত্রীর প্রথম সফর: হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত, উন্নয়ন প্রকল্প ও ক্রীড়া আয়োজন উদ্বোধন ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ‘শেষ’ দাবি ট্রাম্পের, তবুও হুমকি মোকাবিলায় সতর্কতা অব্যাহত সিলেটে প্রধানমন্ত্রীর একদিনের সফর: উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও শাহজালাল মাজার জিয়ারত বড়পুকুরিয়ায় সীমানা প্রাচীর ধস বৃষ্টিতে ভেসে যাচ্ছে কয়লা জাতীয় সম্পদের নির্মম অপচয় জবাবদিহিতা কোথায়

ঢাকায় শ্রীলঙ্কা ক্রিকেট দল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ মে, ২০২১
  • ১০৭৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নির্ধারিত সময়ের আগেই ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সূচী অনুযায়ী বাংলাদেশ সময় রোববার সকাল পৌনে নয়টায় ঢাকার আসার কথা ছিল লঙ্কানদের। কিন্তু তার আধাঘন্টা আগে সকাল ৮টা ১৫ মিনিটে শ্রীলঙ্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন কুশল পেরেরার দল। সেখান থেকে সরাসরি হোটেল সোনারগাঁওয়ে চলে গেছেন তারা।

খবরটি নিশ্চিত করেছেন ক্রিকেট সংশ্লিষ্টদের বিমানবন্দরে বিদায় বা অভ্যর্থনা জানানোর দায়িত্বে যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে সবসময় উপস্থিত থাকেন, সেই ওয়াসিম খান।

এখন তিন দিন কোয়ারেন্টিইন করতে হবে লঙ্কানদের। ১৬ মে থেকে ১৮ মে পর্যন্ত হোটেল সোনারগাঁওয়েই চলবে এই কোয়ারেন্টাইন পর্ব। এর মধ্যে হবে দুইবার করোনা টেস্ট। তাতে উত্তীর্ণ হতে পারলে ১৯ মে থেকে অনুশীলনের সুযোগ পাবে কুশল পেরেরার দল।

২১ মে সাভারের বিকেএসপিতে নিজেদের মধ্যেই দুই ভাগ হয়ে একটি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। ২২ মে অনুশীলনের পর ২৩ মে থেকে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু ওয়ানডে সিরিজ।

পরের দুটি ম্যাচ ২৫ ও ২৮ মে। তিনটি ম্যাচই হবে দিবারাত্রির, সব কটিরই ভেন্যু মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম। সিরিজ শেষ করে ২৯ মে ঢাকায় ছাড়বে লঙ্কান দল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com