1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি, ক্ষমতার কেন্দ্রে খামেনি পরিবারের ধারাবাহিকতা ইসরায়েল লক্ষ্য করে আবারও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যাঞ্চলে সাইরেন ইরানে হামলার বিরোধিতায় চীন, অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর — মোটা চালের দাম কমাতে জরুরি নির্দেশ আরামকোতে হামলা ‘ইসরায়েলের ফলস ফ্ল্যাগ অপারেশন’—ইরানের দাবি দাউদকান্দিতে জাসাসের উদ্যোগে এতিম ও হাফেজদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ ইরান-ইসরাইল উত্তেজনা: কাতারে সব এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বৃদ্ধি দাউদকান্দিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন বিএনপি নেতা খন্দকার মারুফ হোসেন ফাল্গুনী পূর্ণিমায় হলি-রঙে রঙিন খাগড়াছড়ি

ঢাকার সব বাস নগর পরিবহনের আওতায় আনার সিদ্ধান্ত ডিএসসিসি’র

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৮৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: ঢাকায় যে কোনো রুটে বাস চলতে হলে নগর পরিবহনের আওতায় আসতে হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও কমিটির সভাপতি নজরুল ইসলাম।

সোমবার (১১ নভেম্বর) ডিএসসিসির নগর ভবনে অনুষ্ঠিত বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৯তম সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান প্রশাসক।

নজরুল ইসলাম বলেন, ‘রাজধানীতে গণপরিবহন পরিচালনার জন্য নগর পরিবহনের আওতায় আসতে আবেদনের নির্দেশনা দিয়েছিলাম। আজ পর্যন্ত ৮০টি বাস কোম্পানি আবেদন করেছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাস কোম্পানিগুলো আবেদন করতে পারবে।’

তিনি বলেন, ‘আমরা ১০-১২ জনকে নিয়ে একটি কমিটি করার সিদ্ধান্ত নিয়েছি। এই কমিটি বিজনেস মডেল এবং বাসগুলো কীভাবে চলবে, সে বিষয়ে রূপরেখা তৈরি করবে। আমরা আগামী ১১ ডিসেম্বর আবার মিটিং করবো।’

নজরুল ইসলাম বলেন, ‘আমরা ঢাকার ৪২টি রুটের কোম্পানির বাস নগর পরিবহন নামেই অপারেট করবো। এক্ষেত্রে কোম্পানিগুলোকে বিভিন্ন যোগ্যতায় বিবেচনা করে নির্বাচন করা হবে।’

ঢাকা শহরে গণপরিবহনে শৃঙ্খলা ও যাত্রী ভোগান্তি কমাতে ২০১৬ সালের শুরুতে ছয়টি কোম্পানির অধীনে ছয় রঙের বাস নামানোর উদ্যোগ নেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক। তার মৃত্যুর পর এই উদ্যোগ থেমে যায়। পরে ২০২০ সালে বাস রুট রেশনালাইজেশন বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিকভাবে ৯টি ভিন্ন ভিন্ন রঙের, ২২টি কোম্পানি ও ৪২টি রুটের প্রস্তাবনা দেওয়া হয়।

পরে ২০২১ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করে ঢাকা নগর পরিবহন। তবে তিন বছর পর হলেও এই পরিকল্পনা এখনও সফল করতে পারেনি বাস রুট রেশনালাইজেশন কমিটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com