1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, খালখনন কর্মসূচি উদ্বোধন ও নানা-নানির কবর জিয়ারত করবেন নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার: ডা. জুবাইদা রহমান সংবিধান সংশোধন ছাড়া ‘সংবিধান সংস্কার পরিষদ’ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রেনের টিকিটের মূল্য বাড়ছে না

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ২৪৪ বার দেখা হয়েছে

শনিবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর কমলাপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় স্টেশন পুনরায় চালুর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

তিনি বলেন, আমরা এখন পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি। আপনারা জানেন যে রেল সরকারের ভর্তুকিতে চলে। সরকারকে রেলে অনেক ভর্তুকি দিতে হয়। কাজেই এরকম যদি হতো যে আমরা একটা লাভজনক প্রতিষ্ঠান হিসেবে চলছি এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, তাহলে হয়তো আমরা এটা চিন্তা করতে পারতাম। এখন হয়তো ১০টাকার জায়গায় সরকারকে ১২টাকা ভর্তুকি দেওয়া লাগবে, এতোটুকুই।

রেলমন্ত্রী বলেন, এ কারণে আমরা আমাদের দিক থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি। ভবিষ্যতে যদি সার্বিকভাবে এ ধরনের কোনো চিন্তাভাবনা করা হয়, তখন সেটা বিবেচনা করা যাবে।

এ সময় উপস্থিত ছিলেন- রেল মন্ত্রণালয়ের সচিব, ডিজিসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com