1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

ছাত্র-ছাত্রীদের চলমান আন্দোলনে তথ্য প্রতিমন্ত্রীর একাত্মতা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৩১০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গণপরিবহণে হাফ পাস (অর্ধেক ভাড়া) কার্যকর করতে সরকারিভাবে প্রজ্ঞাপন জারির দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

ডা. মুরাদ হাসান বলেন, চলমান আন্দোলন যৌক্তিক। ছাত্র-ছাত্রীদের ন্যায্য ও যৌক্তিক দাবিগুলো নিয়ে আমি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলবো।

এদিকে সারাদেশে গণপরিবহনে হাফ পাস কার্যকর ও সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।

বকশিবাজার মোড়ে অর্ধেক ভাড়ার প্রজ্ঞাপন এবং ছাত্রী ও নারীদের জন্য অবাধ ও নিরাপদ যাত্রা নিশ্চিত করার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি থেকে এই আল্টিমেটাম দেওয়া হয়।

সাত কলেজ আন্দোলনের একাংশের সমন্বয়ক ইসমাইল বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের জন্য হাফ পাসের জন্য প্রজ্ঞাপন দিতে হবে। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী ২৫ নভেম্বর সকাল ১০টায় রাজধানীর নীলক্ষেতে শিক্ষার্থীদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com