1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৮ মে ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৭ মে ঈদুল আজহা নিথর দেহে দেশে ফিরলেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার, বিমানবন্দরে বাবার আহাজারি আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ হযরত মাওলানা শাহ আলাউদ্দিন ফারুকীর হাতে কলেমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন প্রসেনজিৎ। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, অংশ নিলেন প্রধানমন্ত্রী ও তারেক রহমান *বিক্রি নেই, বাড়ছে ঋণের বোঝা; সংকটে আবাসন উদ্যোক্তারা* এফবিসিসিআইতে প্রশাসক বিতর্ক: ব্যবসায়ীদের ক্ষোভ চরমে, দ্রুত নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের গোয়ালমারীতে বিএনপির ফ্যামিলি কার্ড বিতরণ: অসহায় মানুষের পাশে থাকার বার্তা ড. খন্দকার মোশাররফের ডুবে যাওয়ার আগে কৃষকের ধান কেটে দিল বসুন্ধরা শুভসংঘ

চ্যাম্পিয়নস লিগে আবারও মুখোমুখি মেসি-রোনালদো

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ২৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: একটা সময় দুই মহাতারকার লড়াই নিয়মিতই দেখা যেত। তখন তারা স্প্যানিশ লিগে খেলতেন। এখন লিওনেল মেসি চলে গেছেন পিএজিতে আর রোনালদো পাড়ি জমিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যাঞ্চেস্টার ইউইনাইটেডে।

চ্যাম্পিয়নস লিগের সৌজন্যে এই দুই মহাতারকাকে আবারও মুখোমুখি লড়াইয়ে দেখা যাবে। বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় সুইজারল্যান্ডের নিয়ন শহরে হয়ে গেছে চ্যাম্পিয়নস লিগের ড্র।

গত মৌসুমেও দুই বার মুখোমুখি হয়েছিলেন মেসি আর রোনালদো। ২০১২ সালের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে দেখা হচ্ছে এই দুই মহাতারকার। শেষ ষোলোর লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ হিসেবে উঠে এসেছে মেসির ফরাসি ক্লাব পিএসজির নাম। তাই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে দেখা হচ্ছে দুজনের। ম্যানচেস্টার ইউনাইটেড অবশ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। ফেব্রুয়ারির ১৫ তারিখ থেকে শুরু হবে প্রথম লেগের ম্যাচগুলো। আর দ্বিতীয় লেগ শুরু হবে ৮ মার্চ থেকে।

এক নজরে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো:

রিয়াল মাদ্রিদ-বেনফিকা

ম্যানচেস্টার সিটি-ভিয়ারিয়াল

বায়ার্ন মিউনিখ-আতলেতিকো মাদ্রিদ

লিভারপুল-রেড বুল সালজবুর্গ

আয়াক্স-ইন্টার মিলান

জুভেন্টাস-স্পোর্তিং লিসবন

লিলি-চেলসি

ম্যানচেস্টার ইউনাইটেড-পিএসজি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com