1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, খালখনন কর্মসূচি উদ্বোধন ও নানা-নানির কবর জিয়ারত করবেন নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার: ডা. জুবাইদা রহমান সংবিধান সংশোধন ছাড়া ‘সংবিধান সংস্কার পরিষদ’ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

চীনের কমিউনিস্ট পার্টির সম্মেলনে যোগ দিয়েছে বিএনপি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ২৬৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চীন কমিউনিস্ট পার্টির শতবার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত ‘সিপিসি এবং বিশ্ব রাজনৈতিক দল সম্মেলন’ শীর্ষক উদ্বোধনী ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়েছে বিএনপির ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার সন্ধায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই অনুষ্ঠানে যোগ দেয় প্রতিনিধি দলটি।

সিনিয়র, মধ্যম, তরুণ এবং নারী নেত্রীদের সমন্বয়ে সাজানো এই প্রতিনিধি দলে ২৫ জনের নাম থাকলেও ১৯ জন অংশ নেন। বাকি ছয় নেতা অসুস্থতার কারণে অনুষ্ঠানে যোগ দিতে পারেননি বলে জানা গেছে।

আমন্ত্রণ পেয়েও অংশ না নেওয়া এক নেতা জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি ওই অনুষ্ঠানে যোগদান থেকে বিরত ছিলেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং থেকে জানানো হয়েছে -এই সম্মেলনে অংশ নেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক বিএনপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আইন বিষয়ক সম্পাদক ষ ব্যারিষ্টার কায়সার কামাল, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বষব্যারিষ্টার নাসিরউদ্দিন অসীম,সহ-সাংগঠনিক সম্পাদক অনিদ্য ইসলাম অমিত, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার রুমিন ফারহানা, নির্বাহী কমিটি সদস্য জেবা আমিনা খান, মাহমুদা হাবিবা, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নায়েবা ইউসুফ, মানবাধিকার বিষয়ক কমিটির ব্যারিষ্টার সৈয়দ ইজাজ কবির, ফারজানা শারমিন পুতুল ও সরদার জাহাঙ্গীর হোসেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com