1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা* দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সচিব রোমান খন্দকার তিস্তার তীর রক্ষা প্রকল্পে লুটপাটের মহোৎসব *প্রথম প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা ২৬ শতাংশ বেড়েছে* উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বিপর্যস্ত ঢাকা চাঁদপুর সফর ঘিরে বিএনপির তৎপরতা জোরদার, ঐক্যবদ্ধ প্রস্তুতির আহ্বান

খালেদা জিয়ার মনোবল এখনও দৃঢ়: ফখরুল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৩১২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন আজীবন গণতন্ত্রের জন্য গণমানুষের জন্য সংগ্রাম করে আসছেন। গুরুতর অসুস্থ হয়েও খালেদা জিয়ার মনোবল এখনও দৃঢ়। তিনি অন্যায়ের কাছে মাথা নত করছেন না। আজ শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

এসময় মির্জা ফখরুল আরও বলেন, গণতন্ত্রের প্রতি খালেদা জিয়ার এত আস্থা যে, তিনি এখন পর্যন্ত বন্দি, হাসপাতালে আছেন, অত্যন্ত জটিল রোগে আক্রান্ত হয়ে আছেন। চিকিৎসকরা বলছেন যে, তাকে চিকিৎসা দেওয়ার জন্য বাইরে নেওয়া ছাড়া উপায় নেই। এর পরও তিনি মাথা নত করছেন না। এই যে বিষয়গুলো, এগুলো আমাদের বর্ণনা করা দরকার।

তিনি বলেন, গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমরা বরাবরই লড়াই করেছি, সংগ্রাম করেছি খালেদা জিয়ার নেতৃত্বে। আমরা এ লড়াই করে চলেছি। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে যে ষড়যন্ত্র করে দেশ থেকে রাজনীতিকে বিতাড়িত করার চেষ্টা শুরু হয়েছে তার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। আমাদের লড়াই এখন বেগবান হয়েছে, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে, আমরা সেটি লক্ষ্য করছি। আমরা বিশ্বাস করি, আমাদের এই লড়াই অতি অল্প সময়ে একটা দুর্বার গণআন্দোলনে পরিণত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com