1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০২ মে ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে প্রধানমন্ত্রীর একদিনের সফর: উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও শাহজালাল মাজার জিয়ারত বড়পুকুরিয়ায় সীমানা প্রাচীর ধস বৃষ্টিতে ভেসে যাচ্ছে কয়লা জাতীয় সম্পদের নির্মম অপচয় জবাবদিহিতা কোথায় ফুলতলায় ঘরে ঢুকে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ। ফরিদপুরে শিশু বিক্রি ও মা নিখোঁজ: ৯ বছরেও মেলেনি দেবী বিশ্বাসের সন্ধান সাবেক সচিব আবুল কাশেমের মৃত্যুতে শোকের ছায়া, দুই দফায় জানাজার সময়সূচি ঘোষণা কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব ডিজিটাল সেবায় বড় অগ্রগতি: ই-ফায়ার লাইসেন্স চালু, বন্ধ হলো ম্যানুয়াল পদ্ধতি ইরানের সংশোধিত নতুন প্রস্তাব পাকিস্তানের হাতে, যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ ফ্লোরিডায় উদ্ধার দ্বিতীয় মরদেহ নাহিদা সুলতানা বৃষ্টির, দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু শ্রমিকদের কল্যাণে বন্ধ কারখানা চালুর ঘোষণা দিলেন তারেক রহমান

কোন আশায় বিএন‌পি‌কে ভোট দে‌বে: প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ২৬৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আগামী জাতীয় নির্বাচনে বিএনপির জয়ের কোনো আশা নেই বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন, ওদের (বিএনপি) ভোট কে দেবে, এটা জিজ্ঞেস করেন। কোন আশায় বিএনপি বা অন্যদের ভোট দেবে একটু বলেন শুনে রাখি।… মানুষ ভোট দেয় যাদের ক্ষমতায় আসার সম্ভাবনা থাকে। তাদের তো কোনো সম্ভাবনা নেই।

নিউইয়র্কে জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ-পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

সোমবার বিকাল ৪টার পর প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনে ভিডিও কনফারেন্সে এ সংবাদ সম্মেলন শুরু হয়। গণভবনে প্রধানমন্ত্রী ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, দলের নেতা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

গত কয়েক মাসে রাজনৈতিক বিষয়ে দেশে কোনো আলোচিত ঘটনা নেই। তবে এরই মধ্যে আগামী জাতীয় নির্বাচনের হাওয়া শুরু হয়ে গেছে। সংবাদমাধ্যমকর্মীদের প্রশ্নেও এ বিষয়টিই প্রাধান্য পায়।

এমন এক প্রশ্নে প্রধানমন্ত্রী উল্টো জানতে চান, আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলগুলোকে জনগণ কেন ভোট দেবে।

তিনি বলেন, ‘কে আছে এর বাহিরে কাকে দেবে? এর বাহিরে আর কে আছে?

প্রধানমন্ত্রী বলেন, ‘আমার কাছে ক্ষমতা ভোগের বস্তু না। আকাঙ্ক্ষা থাকলে আমার বাবা যেমন অনেক আগেই মন্ত্রী এমপি হতে পারতেন, আমিও পারতাম। কিন্তু সেটা তো আমি করিনি।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ প্রধান বলেন, ‘সবশেষ যে নির্বাচন হয়েছে তাতে ভোটাররা ছিলো সতস্ফূর্ত। অনেক চেষ্টা হয়েছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে। এরপরেও নির্বাচন হয়েছে।’

ভোটের পর রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল ছিল বলেই উন্নয়ন করা সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের আমলের শেষ নির্বাচন প্রসঙ্গও তোলেন। বলেন, ‘২০০৮ সালের নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তোলে না। তাহলে সেটাতে বিএনটি কেন ভোট পায়নি। এটা তাদের জিজ্ঞেস করেন।’

তিনি বলেন, ‘এত সুবিধা পেয়ে গালিটাও আওয়ামী লীগের উপরে। তা তো হবেই?’

সরকারে আওয়ামী লীগ ও অন্যদের সময়ের তুলনাও করেন শেখ হাসিনা। বলেন, ‘২১ বছরে (১৯৭৫ থেকে ১৯৯৬ সাল) মানুষ কী পেয়েছে? আর আওয়ামী লীগের সময় মানুষ কী পেয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com