1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপজেলা প্রশাসন ফুলতলার উদ্দোগে, বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ষ বরণ ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত। নববর্ষের নবপ্রভাতে জামালপুরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক মেলবন্ধন নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত ৫ আগস্ট থানা থেকে লুট করা পিস্তল, উদ্ধার আটক ১। যাত্রাবাড়ীতে পাওনা টাকার বিরোধে তরুণীকে কুপিয়ে হত্যা, একই পরিবারের ৩ জন গুরুতর আহত নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ আগামী বৈশাখ থেকে প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব: পল্টনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দাউদকান্দিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, মিলনমেলায় পরিণত জনজীবন ঠাকুরগাঁওয়ে পালিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ

কাল দেশে ফিরছে টাইগাররা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২৮৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রথমবারের মতো দেশের বাইরে এক টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় অর্থাৎ সব ফর্মেটেই ট্রফি জিতে শেষে দেশে ফিরছে টাইগাররা। আগামীকাল সকালে ঢাকায় পা রাখবে টাইগার ক্রিকেটাররা। গতকাল মঙ্গলবার শেষরাতে শুরু হয়েছে তাদের দেশে ফেরার যাত্রা। জিম্বায়ের হারারে থেকে দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গ। স্থানীয় সময় ভোর চার টায় (বাংলাদেশে তখন বুধবার সকাল আটটা) হারারের টিম হোটেল ছেড়ে বিমান বন্দরের উদ্দেশ্যে ছেড়েছে টিম বাংলাদেশের বাস।

হারারে এয়ারপোর্ট থেকে প্রথমে জোহানেসবার্গ যাত্রা। দুই ঘণ্টার বিমান ভ্রমণ শেষে জোহানেসবার্গ বিমান বন্দরে অন্তত ঘণ্টা চারেকের বিরতি। এরপর কাতার এয়ারওয়েজে করে দোহার পথে যাত্রা শুরু হবে বাংলাদেশ দলের ক্রিকেটারদের। দোহা এসে একইভাবে কানেক্টিং ফ্লাইটে তারা ফিরে আসবেন ঢাকায় এবং ফ্লাইটে বিলম্ব না হলে কাল সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবেন ক্রিকেটাররা। সব মিলিয়ে প্রায় ২৩ থেকে ২৪ ঘণ্টার দীর্ঘ বিমান ভ্রমণ।

এরপর বিমান বন্দর থেকে সোজা ঢাকা ইন্টার কন্টিনেন্টাল হোটেলে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যাবে টিম বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল এখানেই অবস্থান করবে। পাশাপাশি এক দিন বিকেলে ঢাকায় এসে অস্ট্রেলিয়া দলও উঠবে হোটেল ইন্টার কন্টিনেন্টালে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com