1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানি হামলায় লণ্ডভণ্ড মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি ঢাকা–সিলেট রেলপথে ডাবল লাইন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ১০৪ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৪১,৬২৯ বাংলাদেশি হজযাত্রী, মৃত ৭ সিলেটে প্রধানমন্ত্রীর প্রথম সফর: হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত, উন্নয়ন প্রকল্প ও ক্রীড়া আয়োজন উদ্বোধন ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ‘শেষ’ দাবি ট্রাম্পের, তবুও হুমকি মোকাবিলায় সতর্কতা অব্যাহত সিলেটে প্রধানমন্ত্রীর একদিনের সফর: উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও শাহজালাল মাজার জিয়ারত বড়পুকুরিয়ায় সীমানা প্রাচীর ধস বৃষ্টিতে ভেসে যাচ্ছে কয়লা জাতীয় সম্পদের নির্মম অপচয় জবাবদিহিতা কোথায় ফুলতলায় ঘরে ঢুকে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ। ফরিদপুরে শিশু বিক্রি ও মা নিখোঁজ: ৯ বছরেও মেলেনি দেবী বিশ্বাসের সন্ধান সাবেক সচিব আবুল কাশেমের মৃত্যুতে শোকের ছায়া, দুই দফায় জানাজার সময়সূচি ঘোষণা

করোনা পরবর্তী জটিলতায় মারা গেলেন মুকুল রায়ের স্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৪১৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পশ্চিমবঙ্গের আলোচিত রাজনীতিক মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায় মারা গেছেন। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। করোনা পরবর্তী জটিলতায় ভুগছিলেন কৃষ্ণা।

কলকাতা থেকে কিছুদিন আগেই চেন্নাইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয় কৃষ্ণাকে। সেখানেই চিকিৎসা চলছিল তার। স্থানীয় সময় মঙ্গলবার ভোর পৌনে পাঁচটার চেন্নাইয়ের ওই হাসপাতালেই মৃত্যু হয় কৃষ্ণার। শেষ সময়ে তার পাশে ছিলেন পুত্র শুভ্রাংশু রায়।

দীর্ঘ দিন ধরেই করোনা সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন কৃষ্ণা। ১১ মে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। ই এম বাইপাসের একটি বেসরকারকি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাকে একমো সাপোর্ট দিতে হয়েছিল। তার অসুস্থতার খবর নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তার আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যান হাসপাতালে। কৃষ্ণার খবর নিতে বিজেপির রাজ্য সভাপতি দীলিপ ঘোষও গিয়েছিলেন হাসপাতালে।

ফুসফুস প্রতিস্থাপনের জন্য চেন্নাইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কৃষ্ণাকে। তবে তার আগেই স্থানীয় সময় মঙ্গলবার ভোর পৌনে পাঁচটার দিকে চেন্নাইয়ের ওই হাসপাতালে মৃত্যু হয় তার। সূত্র: আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com