1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
যুদ্ধবিরতির মাঝেও ইরানে মার্কিন হামলা, শান্তি আলোচনা নিয়ে নতুন অনিশ্চয়তা আরাফাতের ময়দানে ১৫ লাখের বেশি হাজি, হজের মূল রুকন আজ সম্পন্ন আরাফার রোজা কবে? স্থানীয় চাঁদ নাকি সৌদির তারিখ—ফিকহি মতপার্থক্যে যা বলছেন আলেমরা ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে লাল গালিচায় রাজকীয় বিদায় মিরপুরের কালশী বাউনিয়াবাদ বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট মিনায় সমবেত লাখো হাজি, শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা বিদ্রোহের অগ্নিশিখা ও মানবতার কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম : জীবন, সাহিত্য ও আদর্শ। এনসিপির দুই নেতা তারেক রেজা ও অয়ন কারাগারে, ‘গুমের অভিযোগ ভিত্তিহীন’ বলল পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা মামলায় ১ জুন অভিযোগ গঠন শুনানি, বিচারকের ছুটি বাতিল

করোনায় মৃত্যু ১৭, শনাক্ত ১৫৫২৭

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ২৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ২৭৩ জনে।

একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১৫ হাজার ৫২৭ জন রোগী। এ নিয়ে দেশে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ লাখ ৩১ হাজার ৫২৪ জনে। এসময়ে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ৬৪ শতাংশ।

বুধবার (২৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার (২৫ জানুয়ারি) ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু এবং ১৬ হাজার ৩৩ জন নতুন রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৩২ দশমিক ৪০ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ওই বছরের শেষ দিকে সংক্রমণ কিছুটা কমলেও গত বছরের এপ্রিল থেকে জুন-জুলাই পর্যন্ত করোনার ডেল্টা ধরন ব্যাপক আকার ধারণ করে। বছরের শেষ কয়েক মাস পরিস্থিতি কিছুটা শিথিল থাকলেও এ বছরের শুরু থেকে ওমিক্রন ভ্যারিয়েন্টসহ করোনার বিস্তার আবারও বাড়তে শুরু করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com