1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

‘এটাই কি ইমরানের নতুন পাকিস্তান’, গাড়িতে গুলির দাবির পর প্রশ্ন সাবেক স্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ২৬৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান রবিবার রাতে ভাগ্নের বিয়ে থেকে বাড়ি ফিরছিলেন। মাঝপথে হঠাৎ তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। বন্দুক ধরে তার গাড়িকে দাঁড় করিয়েও রাখা হয়। কোনোমতে অন্য গাড়িতে চেপে পালিয়ে প্রাণ বাঁচায়েছেন রেহাম। এমনটাই দাবি তার।

ঘটনার পরপরই আতঙ্কিত রেহাম টুইট করেন। লেখেন, ‘ভাগ্নের বিয়ে থেকে বাড়ি ফিরছিলাম। হঠাৎ বাইকে চেপে দুই দুষ্কৃতি এসে আমাদের গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে থাকে। বন্দুক ধরে গাড়িকে দাঁড় করিয়ে রাখে। আমি অন্য গাড়িতে উঠে পড়েছি। ওই গাড়িতে আমার নিরাপত্তারক্ষী ও চালক আছেন।’

তবে এ ঘটনার জন্য তিনি আঙুল তুলেছেন তার সাবেক স্বামী তথা পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দিকে। রেহাম লিখেছেন, ‘এটাই কি ইমরান খানের নতুন পাকিস্তান। কাপুরুষ, গুণ্ডা ও লোভীদের দেশে আপনাকে স্বাগত!’

২০১৪ সালে ইমরানকে বিয়ে করেন সাংবাদিক ও সাবেক টিভি সঞ্চালক রেহাম খান। তাদের বিচ্ছেদ হয় ২০১৫ সালে ৩০ অক্টোবর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com