1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

ইরানের কাছেও ৫ গোলে হারলো সাবিনারা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জর্ডানের কাছে ৫-০ গোলে হারার পর দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে হেরেছে ইরানের কাছে।

বুধবার উজবেকিস্তানের বুনিয়দকর স্টেডিয়ামে প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়েছিল ইরান। দ্বিতীয়ার্ধে আরও ২ গোল করে ইরানি মেয়েরা উদযাপন করে বড় জয়।

বাংলাদেশের জালে ৫ গোল দিয়ে ইরান গ্রুপের অন্য দল জর্ডানের সমান্তরালে দাঁড়াল। তাদের পরস্পরের ম্যাচের ফল নির্ধারণ করবে গ্রুপ চ্যাম্পিয়ন। অন্যদিকে দুই ম্যাচ হেরে বিদায় নিল সাবিনারা।

ইরানের অধিনায়ক বেহনাজ করেছেন জোড়া গোল। মালিকা মহিভাল্লি, গুলনুস খুসরাগি ও হাজার দাব্বাঘি বাকি ৩ গোল করেছেন।

উজবেকিস্তান যাওয়ার পথে বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল নেপালে। স্বাগতিকদের বিপক্ষে প্রথম ম্যাচ ২-১ গোলে হেরে দ্বিতীয় ম্যাচ ড্র করেছিল গোলশূন্যভাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com