1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপজেলা প্রশাসন ফুলতলার উদ্দোগে, বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ষ বরণ ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত। নববর্ষের নবপ্রভাতে জামালপুরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক মেলবন্ধন নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত ৫ আগস্ট থানা থেকে লুট করা পিস্তল, উদ্ধার আটক ১। যাত্রাবাড়ীতে পাওনা টাকার বিরোধে তরুণীকে কুপিয়ে হত্যা, একই পরিবারের ৩ জন গুরুতর আহত নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ আগামী বৈশাখ থেকে প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব: পল্টনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দাউদকান্দিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, মিলনমেলায় পরিণত জনজীবন ঠাকুরগাঁওয়ে পালিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ

ইনজুরিতে তাসকিন, হাতে সেলাই!

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৩৩৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ শুরুর আগে ইনজুরিতে পড়েছেন তাসকিন আহমেদ। শুধু তাই নয়, ফিল্ডিং করতে গিয়ে হাতও ফেটে গেছে তাঁর। যে কারণে হাতে ৫-৬টি সেলাই দেয়া হয়েছে। ফলে ডিপিএলের সুপার লিগে খেলা হচ্ছে না মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডানহাতি এই পেসারের।

তাসকিনের ইনজুরির বিষয়টি নিশ্চিত করে মোহামেডানের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন বলেন, ‘তাসকিন গত ১৬ জুন ম্যাচে খেলাঘরের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে হাতে চোট পায়। তার হাত ফেটে গিয়েছে এবং ৫-৬টি সেলাই দেয়া হয়েছে। এজন্য সে গতকাল গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচে খেলেনি।’

তিনি আরো বলেন, ‘আপাতত ৭ দিন সে মাঠে নামতে পারবে না ।সে হিসেবে তাকে (তাসকিন) আমরা সুপার সুপার লিগে পাচ্ছি না, আশা করি দ্রুত ঠিক হয়ে উঠবে। আর সেরে উঠলেও ঝুঁকি নিয়ে আমরা নামাব না। সামনে জিম্বাবুয়ে সফর আছে।’

গেল বুধবার (১৬ জুন) খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে হাতে চোট পান তাসকিন। তাতে হাত ফেটে যায় ২৬ বছর বয়সি এই পেসারের। যেখানে ইতোমধ্যে ৫-৬টি সেলাই দেয়া হয়েছে। যে কারণে গ্রুপ পর্বের শেষ ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলেননি তিনি। সাতদিনের আগে মাঠে ফেরা হচ্ছে না তাসকিনের। ফলে মোহামেডান সুপার লিগে গেলেও ইনজুরির কারণে খেলা হচ্ছে না তাঁর।

ডিপিএলের এবারের আসরে মোহামেডানের হয়ে ৮টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তাসকিন। ১৩.৮০ গড় ও ৭.০৭ ইকনোমিতে নিয়েছেন ১০ উইকেট। সর্বোচ্চ ১৫ রানে ৩ উইকেট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com