1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাসা থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ, কারাদণ্ড ও জরিমানা টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান *ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভরিকস*  বসুন্ধরা সিটিতে জমকালো আয়োজনে ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ ১৭ বছর পর ভাত খেলেন বিএনপিভক্ত ইনু মিয়া, প্রতিজ্ঞার অবসান শিক্ষক-শিক্ষার্থীহীন বিদ্যালয় মাদারগঞ্জে প্রাথমিক শিক্ষায় ভয়াবহ অনিয়ম ভেঙে পড়ছে শিক্ষাব্যবস্থার ভিত ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কুমিল্লা সিটিতে প্রশাসনিক তৎপরতা জোরদার: নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মেহরাজ শারবীনের পদায়ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১

আরও ৮ লাখ টিকা আসছে শনিবার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ২৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জাপান থেকে আরও ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ টিকা দেশে আসছে। টিকাগুলো নিয়ে একটি ফ্লাইট আগামীকাল শনিবার বিকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে।

শুক্রবার সন্ধ্যায় টোকিও বাংলাদেশ দূতাবাস ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

বিশ্ব উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপান থেকে ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকার চতুর্থ চালান ঢাকায় আসবে। জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশটির স্থানীয় সময় শুক্রবার রাতে একটি ফ্লাইট টিকার এই চালান নিয়ে ঢাকার পথে রওনা হয়েছে।

কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দেয় জাপান। সে অনুযায়ী, গত ২৪ জুলাই ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান ঢাকায় পাঠায় জাপান। পরে ৩১ জুলাই ৭ লাখ ৮১ হাজার ৩২০ টিকার দ্বিতীয় চালান আসে। আর ২ আগস্ট ৬ লাখ ১৬ হাজার ৭৮০ টিকার তৃতীয় চালান ঢাকায় এসে পৌঁছায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com