1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপজেলা প্রশাসন ফুলতলার উদ্দোগে, বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ষ বরণ ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত। নববর্ষের নবপ্রভাতে জামালপুরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক মেলবন্ধন নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত ৫ আগস্ট থানা থেকে লুট করা পিস্তল, উদ্ধার আটক ১। যাত্রাবাড়ীতে পাওনা টাকার বিরোধে তরুণীকে কুপিয়ে হত্যা, একই পরিবারের ৩ জন গুরুতর আহত নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ আগামী বৈশাখ থেকে প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব: পল্টনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দাউদকান্দিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, মিলনমেলায় পরিণত জনজীবন ঠাকুরগাঁওয়ে পালিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ

‘আমার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৬২৭ বার দেখা হয়েছে

নিহতের ভাই মো ফারুক বলেন, ‘শ্বশুরবাড়ি থেকে হঠাৎ ফোন করে বলে, শাহিনুর অজ্ঞান হয়ে গেছে। এই খবর শুনে আমরা এসে দেখি বাড়িতে কেউ নেই, দরজা ধাক্কা দিয়ে রুমে ঢুকলে শাহিনুরের মরদেহ দেখতে পাই। তার গলায় রশির চিহ্ন দেখা যায়।’

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শাহিনুরের ঝুলন্ত লাশ তার শাশুড়িকে দা দিয়ে রশি কেটে নামাতে দেখছেন প্রতিবেশীরা। নিহত শাহিনুরকে তার শাশুড়ি দীর্ঘ দিন ধরে নির্যাতন করে আসছেন বলে জানা যায়। নিহত শাহিনুরের মা বলেন, ‘আমার মেয়েকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে, আমি আমার মেয়ের বিচার চাই।’

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে শাহিনুরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়। ঘটনাটির তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, নিহত শাহিনুর টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়া গ্রামের মৃত আব্দুল কাদের মেয়ে। গত তিন বছর আগে ছৈয়দ আহমদের সঙ্গে বিয়ে হয়। তাদের এক বছরের শিশু সন্তান রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com