1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানি হামলায় লণ্ডভণ্ড মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি ঢাকা–সিলেট রেলপথে ডাবল লাইন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ১০৪ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৪১,৬২৯ বাংলাদেশি হজযাত্রী, মৃত ৭ সিলেটে প্রধানমন্ত্রীর প্রথম সফর: হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত, উন্নয়ন প্রকল্প ও ক্রীড়া আয়োজন উদ্বোধন ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ‘শেষ’ দাবি ট্রাম্পের, তবুও হুমকি মোকাবিলায় সতর্কতা অব্যাহত সিলেটে প্রধানমন্ত্রীর একদিনের সফর: উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও শাহজালাল মাজার জিয়ারত বড়পুকুরিয়ায় সীমানা প্রাচীর ধস বৃষ্টিতে ভেসে যাচ্ছে কয়লা জাতীয় সম্পদের নির্মম অপচয় জবাবদিহিতা কোথায় ফুলতলায় ঘরে ঢুকে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ। ফরিদপুরে শিশু বিক্রি ও মা নিখোঁজ: ৯ বছরেও মেলেনি দেবী বিশ্বাসের সন্ধান সাবেক সচিব আবুল কাশেমের মৃত্যুতে শোকের ছায়া, দুই দফায় জানাজার সময়সূচি ঘোষণা

আটকে পড়া প্রবাসীদের ভিসা-ইকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৩৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনার কারণে আটকে পড়া প্রবাসীদের বিনা খরচে ভিসা এবং আকামার মেয়াদ বৃদ্ধি করবে বলে জানিয়েছে সৌদি সরকার। আলআরাবিয়ার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

সৌদিআরবের সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা ২০টি দেশের নাগরিকদের জন্য নতুন এই সুখবর দিলো দেশটি। সৌদি বাদশাহ্ সালমান বিন আব্দুল আজিজের নির্দেশে আগামী ৩১ জুলাই পর্যন্ত এ সকল দেশের প্রবাসীদের ভিসা, আকামার মেয়াদ বৃদ্ধি করে দেয়া হবে সম্পূর্ণ বিনা খরচে।

সৌদআরবের সঙ্গে গত ফেব্রুয়ারি মাসের ২ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাত, মিশর, লেবানন, তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, আয়ারল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড, সুইডেন, ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও জাপানসহ মোট ২০টি দেশের যোগাযোগ বন্ধ রয়েছে। তাদের সুবিধার্থেই এই উদ্যোগ নিলো সৌদি আরব।

দেশটির পাসপোর্ট অধিদপ্তর জানায়, করোনার কথা বিবেচনা করে আটকে পড়া প্রবাসীদের ভিসা ও সৌদি আরবে বসবাসের অনুমোদনপত্রের সময়সীমা (আকামা) ৩১ জুলাই পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com