1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানি হামলায় লণ্ডভণ্ড মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি ঢাকা–সিলেট রেলপথে ডাবল লাইন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ১০৪ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৪১,৬২৯ বাংলাদেশি হজযাত্রী, মৃত ৭ সিলেটে প্রধানমন্ত্রীর প্রথম সফর: হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত, উন্নয়ন প্রকল্প ও ক্রীড়া আয়োজন উদ্বোধন ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ‘শেষ’ দাবি ট্রাম্পের, তবুও হুমকি মোকাবিলায় সতর্কতা অব্যাহত সিলেটে প্রধানমন্ত্রীর একদিনের সফর: উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও শাহজালাল মাজার জিয়ারত বড়পুকুরিয়ায় সীমানা প্রাচীর ধস বৃষ্টিতে ভেসে যাচ্ছে কয়লা জাতীয় সম্পদের নির্মম অপচয় জবাবদিহিতা কোথায় ফুলতলায় ঘরে ঢুকে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ। ফরিদপুরে শিশু বিক্রি ও মা নিখোঁজ: ৯ বছরেও মেলেনি দেবী বিশ্বাসের সন্ধান সাবেক সচিব আবুল কাশেমের মৃত্যুতে শোকের ছায়া, দুই দফায় জানাজার সময়সূচি ঘোষণা

আইআইইউসি’র উপাচার্য হলেন প্রফেসর আরিফ

অনলাইন ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩৬২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আবদুল হামিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফকে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর উপাচার্য পদে নিয়োগ দিয়েছেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ৩১ (১) ধারা অনুযায়ী আগামী চার বছরের জন্য তাঁকে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ২৮ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ এর উপ-সচিব শামিমা বেগম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে রাষ্ট্রপতির এই আদেশটি আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হলে তিনি আইআইইউসি’র উপাচার্যের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।

বিশিষ্ট শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা, প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ সুদীর্ঘ পেশাজীবনে কৃতিত্ব ও সফলতার সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি একজন বরিষ্ঠ শিক্ষা প্রশাসক রূপে সমাদৃত ও তাঁর বহু গবেষণা কর্ম রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com