1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে লাল গালিচায় রাজকীয় বিদায় মিরপুরের কালশী বাউনিয়াবাদ বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট মিনায় সমবেত লাখো হাজি, শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা বিদ্রোহের অগ্নিশিখা ও মানবতার কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম : জীবন, সাহিত্য ও আদর্শ। এনসিপির দুই নেতা তারেক রেজা ও অয়ন কারাগারে, ‘গুমের অভিযোগ ভিত্তিহীন’ বলল পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা মামলায় ১ জুন অভিযোগ গঠন শুনানি, বিচারকের ছুটি বাতিল গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ ভিজিডির চাল আত্মসাৎ! সাবেক ইউপি চেয়ারম্যানের ১৩ বছর কারাদণ্ড। ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে যুদ্ধবিরতি আরও ২ মাস বাড়ানোর প্রস্তাব, চলছে শান্তি চুক্তির আলোচনা

অবসরে যাচ্ছেন সানিয়া মির্জা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ২৮৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। চলতি মৌসুম শেষেই পেশাদার টেনিস থেকে অবসর নেবেন বলে জানিয়েছেন তিনি। খবর ইএসপিএন।

এক টুইটবার্তায় সানিয়া বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি— এটিই হতে যাচ্ছে আমার শেষ মৌসুম। আমি এবার প্রতি সপ্তাহ ধরে ধরে এগোনোর সিদ্ধান্ত নিয়েছি। পুরো মৌসুম খেলতে পারব কিনা নিশ্চিত নই আমি।

মঙ্গলবার অস্ট্রেলিয়ান ওপেনে ডবলসের প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়ার পর এ কথা জানান সানিয়া। ২০১৩ সালে সিঙ্গলস থেকে অবসর নিয়েছিলেন সানিয়া।

এর পর ডবলসে দুনিয়ার এক নম্বর খেলোয়াড় হয়েছিলেন ৩৫ বছরের সানিয়া। দেশের মহিলা খেলার একটা সময়ের সবচেয়ে বড় আইকন সানিয়ার অবসরের সিদ্ধান্তের পর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।

২০০৪ সাল থেকে পেশাদার টেনিস সার্কিটে খেলা ৬টি গ্র্যান্ডস্ল্যামের অধিকারী সানিয়া সিঙ্গলসে প্রথম ভারতীয় হিসেবে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছিলেন। ২০০৬-০৭ মৌসুমে সিঙ্গলসে তিনি প্রথম ৩০-এ ঢুকে নজির গড়েছিলেন। মহিলাদের ডবলসে তিনটি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন তিনি, আছে একটি রানার্সআপ ট্রফিও। মিক্সড ডবলসে জিতেছেন তিনটি গ্র্যান্ডগ্ল্যাম খেতাব। ভারতীয় মহিলা টেনিসে বিপ্লব আনা সানিয়া একের পর এক চমকপ্রদ সাফল্য ছিনিয়ে এনে দেশের খেলায় ঝড় তোলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com