1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্রোহের অগ্নিশিখা ও মানবতার কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম : জীবন, সাহিত্য ও আদর্শ। এনসিপির দুই নেতা তারেক রেজা ও অয়ন কারাগারে, ‘গুমের অভিযোগ ভিত্তিহীন’ বলল পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা মামলায় ১ জুন অভিযোগ গঠন শুনানি, বিচারকের ছুটি বাতিল গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ ভিজিডির চাল আত্মসাৎ! সাবেক ইউপি চেয়ারম্যানের ১৩ বছর কারাদণ্ড। ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে যুদ্ধবিরতি আরও ২ মাস বাড়ানোর প্রস্তাব, চলছে শান্তি চুক্তির আলোচনা রংপুরে কৃষক হত্যা করে ট্রান্সফর্মার চুরির মামলায় ৭ ডাকাত গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বিদায়ী সাক্ষাৎ

অনশন প্রত্যাহার করে আলোচনায় বসার আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৪৮৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষকরা বারবার শিক্ষার্থীদের কাছে গেছেন। কিন্তু শিক্ষকদের বার্তা সঠিকভাবে শিক্ষার্থীদের কাছে পৌঁছেনি। আমরা চাই অনশন ভেঙে শিক্ষার্থীরা আলোচনায় বসুক। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব।

শনিবার রাত ৮টার দিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর শিক্ষকদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষক নেতারা কথা বলতে চেয়েছিলেন। আমি তাদের সময় দিয়েছি। শিক্ষার্থীদের আসার কথা ছিল। কিন্তু শুধু শিক্ষকরা এসেছেন।

শাবির শিক্ষক প্রতিনিধি দলে রয়েছেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক তুলসি কুমার দাস, সাধারণ সম্পাদক মহিবুল আলম, ভৌত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদ তালুকদার, ফলিত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আরিফুল ইসলাম ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন. খায়রুল ইসলাম রুবেল।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, এ আন্দোলনে অন্য কারো ইন্ধন রয়েছে কি না, অন্য কারো হাত রয়েছে কি না তা জানি না। আপনারা (সাংবাদিকরা) এটি খতিয়ে দেখতে পারেন। শিক্ষার্থীরা অনশন করছে, এতে আমরা কষ্ট পাচ্ছি। আবার শিক্ষার্থীরা শিক্ষকদের সঙ্গে যে আচরণ করছে তাও গ্রহণযোগ্য নয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com