1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

দেশে একদিনে আরো ১৮৭ মৃত্যু, শনাক্ত ৬৬৮৪

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩৪৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ১৭৫ জনে।

একই সময়ে করোনায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৬ হাজার ৬৮৪ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জনে।

রোববার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১১ হাজার ৩৭১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৯২ হাজার ৬৯৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে নমুনা সংগ্রহ করা হয়েছে ৩১ হাজার ৪০৩ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ১টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ দশমিক ২৫ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৪ লাখ ৮ হাজার ৫২১টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৭ শতাংশ।

মৃতদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৭১ জন। এছাড়া চট্টগ্রামে ৩৯, রাজশাহীতে ১২, খুলনায় ২১, বরিশালে ৮, সিলেটে ১৩, রংপুরে ১৩ এবং ময়মনসিংহে ১০ জন মারা গেছেন।

মৃত ১৮৭ জনের মধ্যে পুরুষ ১০১ এবং নারী ৮৬ জন। এদের মধ্যে বাসায় মারা গেছেন ৩ জন। একজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। বাকিরা হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৫ হাজার ৯৪৩ এবং নারী ৮ হাজার ২৩২ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় ১১৩ জন ষাটোর্ধ্ব, ৫১ থেকে ৬০ বছরের ৪০, ৪১ থেকে ৫০ বছরের ২০, ৩১ থেকে ৪০ বছরের ১০ এবং ২১ থেকে ৩০ বছরের ৪ জন মারা গেছেন।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com