1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন তারই কন্যা শেখ হাসিনা: এলজিআরডিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ২১৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র বাঙালি জাতির নেতা নন; তিনি সারা বিশ্বের একজন অবিসংবাদিত মহান নেতা। তিনি স্বপ্নের ‘সোনার বাংলা’ নির্মাণে বিভোর থাকতেন, তবে দুর্ভাগ্যক্রমে সেই কাজ শেষ করে যেতে পারেননি। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন এখন বাস্তবায়ন করছেন তারই কন্যা শেখ হাসিনা।
শনিবার ‘বঙ্গবন্ধুর উন্নয়ন ভাবনা ও বর্তমান বাস্তবতা’ বিষয়ে ঢাকা ওয়াসা আয়োজিত এক অনলাইন আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ মুজিবুর রহমান বাল্যকালেই রাজনীতিতে অংশ নিয়ে সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন। পাকিস্তানের শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে বাঙালিদের সোচ্চার ও সচেতন করে একটি স্বাধীন দেশ উপহার দেন।

বঙ্গবন্ধুর স্বপ্ন ও বিশ্বাস নিয়ে কোন সন্দেহ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, তার ভাবনা ছিল একক। সেই ভাবনা বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করছে। দেশের পোশাক শিল্পের উন্নতির সঙ্গে সঙ্গে অন্যান্য শিল্পেরও উন্নতি হচ্ছে। এছাড়া অন্যান্য খাতেও বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান গোলাম মোস্তফা, বাংলাদেশে নিযুক্ত শ্রীলংকার রাষ্ট্রদূত সুদর্শন দীপাল সুরেশ সেনেভিরাতনে, নেপালের রাষ্ট্রদূত বনশিধর মিশ্রা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com