1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে জিয়া–খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, রাজনৈতিক বার্তা স্পষ্ট স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা ও দোয়া রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন: স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরলেন সালাহউদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে ডিবি ২৬ মার্চ: ঘোষণার আহ্বান থেকে রক্তঝরা প্রতিরোধ—স্বাধীনতার সূচনায় ইতিহাসের নির্মম ও গৌরবময় অধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬

আফগানিস্তানে নতুন করে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৩১৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আফগানিস্তান থেকে মার্কিন কূটনীতিক ও দূতাবাস কর্মীসহ সংশ্লিষ্ট সকলকে নিরাপদে সরিয়ে নিতে দেশটিতে নতুন করে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ জানায়, তালেবানের হাতে দ্রুত কাবুলের পতন হতে পারে এমন আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্রের কূটনীতিক এবং নাগরিকদের সরিয়ে নেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। এ প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্যই মূলত এসব সেনা পাঠাচ্ছে দেশটি।

দীর্ঘ ২০ বছরের আফগান যুদ্ধে সুবিধা করতে না পারায় দেশটি থেকে মার্কিন সেনাদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তার সঙ্গে সম্মতি জানিয়ে সেনা প্রত্যাহার শুরু করে পশ্চিমা অন্যান্য দেশগুলোও। এরপর থেকেই দেশটিতে বহুগুণ সক্রিয় হয়ে ওঠে তালেবান।

বর্তমানে দেশটির বহু এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে তারা। এর মধ্যে বহু প্রদেশের রাজধানীর দখলও নিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। এমন পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র দেশটিতে নতুন করে তিন হাজার সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, দূতাবাস থেকে কর্মীদের নিরাপদে সরিয়ে নিতে তিন হাজার সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র মেরিনের দুটি ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর একটি পদাতিক ব্যাটালিয়ন কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে তিনটি ব্যাটালিয়ান পৌঁছাবে।

তালেবানের দ্রুত অগ্রযাত্রার কারণে দেশটি থেকে আমেরিকানদের কম সময়ের মধ্যে সরিয়ে নেয়ার চেষ্টা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

এরইমধ্যে তালেবান দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার এবং তৃতীয় বৃহত্তম শহর হেরাতের দখল নিয়েছে তালেবান।

কিরবি বলেন, স্টেট ডিপার্টমেন্টের অনুরোধে বেসামরিক কর্মীদের সুশৃঙ্খল এবং নিরাপদভাবে ফিরিয়ে আনতে এ বাহিনী মোতায়েন করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র আফগানিস্তানের সঙ্গে কূটনৈতিক কার্যক্রম চালিয়ে যাবে বলে জানান কিরবি।

পেন্টাগনের মুখপাত্র বলেন, এসব সেনার কাছে নিজেদের নিরাপত্তা দেওয়ার জন্য প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র থাকবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে কথা বলেছেন। এ সময় আফগানিস্তানের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে মার্কিন প্রতিশ্রুতির কথা তারা তুলে ধরা হয়।

এরইমধ্যে তালেবান আফগানিস্তানের ১৫ প্রদেশের রাজধানী নিয়ন্ত্রণে নিয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

এদিকে চলতি বছরের আগস্টের মধ্যেই সেনা প্রত্যাহার প্রক্রিয়া শেষ করবে যুক্তরাষ্ট্র। বর্তমানে দেশটির প্রায় অর্ধেকই তালেবানদের নিয়ন্ত্রণে রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com