1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল

২৪ ঘণ্টায় আরও ২১৫ মৃত্যু, শনাক্ত ১০১২৬

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৩৫৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দেশে করোনা গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও ২১৫ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ হাজার ৬১৩ জন।

একই সময়ে করোনা আক্রান্ত ১০ হাজার ১২৬ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৪৬ শতাংশ।

এ নিয়ে এ পর্যন্ত মোট ১৩ লাখ ৯৬ হাজার ৮৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

গত পরশু করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগেও, গত ৫ আগস্ট রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া, ৭ আগস্ট ২৬১ জনের মৃত্যু হয়েছিল।

গত ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪৫ হাজার ৭৮টি নমুনা পরীক্ষায় ১০ হাজার ১২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৪৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১৫ জনের মধ্যে ১০৭ জন পুরুষ ও ১০৮ জন নারী।

২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ জন মারা গেছেন। রাজশাহী বিভাগে এ সময়ে সবচেয়ে কম আট জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, খুলনা বিভাগে ২৮ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন, সিলেট বিভাগে ২২ জন, বরিশাল বিভাগে ১২ জন ও রংপুর বিভাগে ১৬ জন মারা গেছেন।

একই সময়ে দেশে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৯০ জন। মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৬২ হাজার ৬৫ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৩ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৩৫ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৬৯ শতাংশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com