1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি

জাল ছিঁড়ে পালানো সেই কুমির পেল নতুন জীবন সঙ্গী

অনলাইন ডেস্ক
  • আপডেট : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ২৭৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ফরিদপুরে পদ্মা নদী সংলগ্ন জলাশয় থেকে উদ্ধার হওয়া কুমিরটি গাজিপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে।
বুধবার দুপুরে কুমিরটিকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন সুন্দরবনের করমজল বন্য প্রাণি প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির সহ সংশ্লিষ্টরা।

প্রায় ১৭ দিন ফরিদপুরের সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ৩৮ দাগ এলাকার ছালাম খাঁর ডাঙ্গী গ্রামের ফালুর কুম থেকে গত সোমবার দুপুরে কুমিরটিকে জালে আটকায় গ্রামবাসী।

ফরিদপুরের জলাশয়ে কুমিরটির খোঁজ পাওয়ার পর খুলনা থেকে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের ১২ সদস্যের একটি দল দুই দফায় ফরিদপুরে এসেও সেটি উদ্ধারে ব্যর্থ হওয়ার পর গ্রামবাসী সেটিকে উদ্ধারে সক্ষম হয়।

এরপর ওইদিন সন্ধায় কুমিরটিকে নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা হন বন অধিদফতরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৎস্য বিশেষজ্ঞ মাে. মফিজুর রহমান চৌধুরী। রাতে বন্যপ্রাণী উদ্ধার ও পূনর্বাসন কেন্দ্রে কুমিরটিকে রাখার পরেরদিন মঙ্গলবার কুমিরটির শারীরিক পরীক্ষা করা হয়।

সুদরবনের করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, কুমিরটি উদ্ধারের পর সেটি ফরিদপুর থেকে প্রথমে তারা খুলনার ছোট বয়রায় বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রে নিয়ে যান। সেখানে কুমিরটির শারীরিক পরীক্ষা করে দেখা যায় সেটি মেয়ে জাতের। এর দৈর্ঘ্য সাত ফুট এবং প্রস্থ দেড় ফুট। ওজন প্রায় ৮০ কেজি। এরপর সেটি গাজিপুরে নিয়ে হস্তান্তর করা হয়।

তিনি জানান, গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরো তিনটি পুরুষ কুমির রয়েছে। যার দুটি বৃদ্ধ হওয়ায় প্রজনন সক্ষমতা হারিয়েছে। তবে ২০১৬ সালে মাগুরার মধুমতি নদী থেকে উদ্ধার হওয়া ১৪ বছরের অপর কুমিরটির সঙ্গে উদ্ধার হওয়া এই কুমিরটির মিলন ঘটিয়ে এর বংশবিস্তার সম্ভব।

ফরিদপুরের পদ্মা নদীর জলাশয় থেকে উদ্ধার হওয়া কুমিরটি বিরল প্রজাতির মিঠা পানির কুমির বলে বনবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান। এ কারণে শুরু থেকেই তারা আশা করেছিলেন, এই কুমিরটি নারী প্রজাতির হলে সেটি সাফারি পার্কে নিয়ে বিলুপ্তপ্রায় এই মিঠা পানির কুমিরের নতুন করে বংশবিস্তার সম্ভব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com