1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

মা-বাবার সেবা করলেই মিলবে ফুলেল শুভেচ্ছা ও পুরস্কার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২৯৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অভাবের মধ্যেও মা-বাবাকে অবহেলা করে না এমন সন্তানদের ফল, খাদ্য উপহার ও ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা ভূমি অফিসার প্রিতম শাহা।

রাণীশংকৈল উপজেলা প্রশাসনের পক্ষ হতে এটি একটি ব্যতিক্রম উদ্যেগ গ্রহণ করেছেন ভূমি অফিসার প্রিতম শাহা। প্রতি সপ্তাহে নিজ অর্থায়নে ২ জন মা এর সন্তানকে তিনি ফুলেল শুভেচ্ছা জানান, যে সন্তানেরা অভাবের মাঝেও মা, বাবার সেবা, যত্ন ও দেখভাল করেন।

সোমবার রাণীশংকৈল হাড়িয়া (মলানী) গ্রামে প্রিতম শাহ নিজে ফুলের তোড়া ও ফলের ঝুড়ি নিয়ে উপস্থিত হোন মৃত হযরত আলীর ছেলে মজিবুর রহমানের বাসায়। মজিবর রহমান অভাবের মাঝে তার মা মোছা: সহরবানু (৮৫) এর সুন্দরভাবে দেখাশোনা করেন ও যত্ন নেন। এমন খবর পাওয়ার পরেই সেখানে উপস্থিত হয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রিতম শাহা।

ফুলেল শুভেচ্ছা পাওয়া মজিবর রহমান বলেন, ‘আমি শুভেচ্ছা পাওয়ার জন্য মা এর সেবা করি নাই। আমার মা আমাকে জন্ম দিয়েছে। এটা আমার ধর্ম আমার মা এর সেবা করা। তবে প্রিতম শাহা স্যারের উদ্যোগ অনেক সুন্দর ও প্রশংসনীয়। তার এই শুভেচ্ছা পাওয়ার জন্য হলেও এখন অনেকে বাবা মা এর সেবা করবে।’

এর পরে রাণীশংকৈল ভূমি অফিসার প্রিতম শাহা নেকমরদ এলাকায় আরেকটি পরিবারের সন্তানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও ফল, শুকনো খাদ্য সামগ্রী উপহার দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com