1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও যাত্রী সেবায় দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ তারুণ্যের আলো-র পক্ষে ঈদ সামগ্রী বিতরণ ঈদের দিনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, শুক্রবার ঈদুল ফিতর—৩০ রোজা পূর্ণ হচ্ছে রমজান রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয় ॥ বিপুল মাদকদ্রব্য মজুদ *ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর* রাজধানীতে ফোর্টিস হসপিটালের ইফতার মাহফিল: মিলনমেলায় রূপ নিল কর্পোরেট ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্টদের সমাগম ঈদকে ঘিরে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চাপ, বৈশ্বিক সংকটে বিপর্যস্ত পোশাক শিল্প—সমাধানে রাজনৈতিক সদিচ্ছার আহ্বান ইসরায়েল লক্ষ্য করে আবারও ইরানের মিসাইল হামলা, মধ্য ও দক্ষিণাঞ্চলে সাইরেন ইসরায়েলি হামলায় নিহত আলি লারিজানি: আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল ইরান

ভাঙন দেখতে আজ রাজবাড়ী আসছেন পানি সম্পদ উপমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২৯০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজবাড়ী শহররক্ষা বাঁধ ও দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভাঙন কবলিত স্থান পরিদর্শনে রাজবাড়ী আসছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামিম। আজ সোমবার বিকেলে তিনি রাজবাড়ী শহরক্ষা বাঁধ পরিদর্শন করবেন। বাঁধ পরিদর্শন শেষে তিনি দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভাঙন কবলিত স্থান পরিদর্শন করবেন।

রাজবাড়ী জেলা প্রশাসক সূত্রে জানা গেছে, আজ সকাল ৭টায় ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিকেল সাড়ে ৪টায় রাজবাড়ী সদর উপজেলার গোদার বাজার এলাকায় এবং সাড়ে ৬টায় দৌলতদিয়া ফেরিঘাট এলাকা পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে তিনি আবার ঢাকায় ফিরে যাবেন।

এ বছর বর্ষা মৌসুমের শুরুতেই ৩৭৬ কোটি টাকা ব্যয়ে রাজবাড়ীতে শহররক্ষা প্রকল্পের (ফেইজ-২) তে ব্যাপক ভাঙন শুরু হয়। এ নিয়ে রাজবাড়ীর সাধারণ মানুষসহ জনপ্রতিনিধিদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলণ বন্ধ, বেড়িবাঁধের পাশে অবৈধ বালুর স্তুপ অপসারণসহ নির্মাণকাজে কোন দুর্নীতি থাকলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হবে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৯ সালের ২২ জানুয়ারি সর্বশেষ রাজবাড়ী শহররক্ষা প্রকল্প (ফেইজ-২) পরিদর্শন করেছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামিম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com