1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

টিকা নিয়ে নাটক করছে সরকার: রিজভী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২৬৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সরকার করোনার টিকা নিয়ে নাটক করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পনের পর সাংবাদিকদের কাছে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এই অভিযোগ করেন।

এর আগে বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ ও মহাসচিব অধ্যাপক আব্দুস সালামকে সঙ্গে নিয়ে জিয়ার কবরে পুস্পমাল্য অর্পন করেন রিজভী। পরে নেতারা ফাতেহা পাঠ করে প্রয়াত নেতার আত্মার মাগফেরাতে বিশেষ মোনাজাত করা হয়।

তিনি বলেন, টিকা নিয়ে কত নাটক হয়েছে এবং কত নাটক হচ্ছে। মানুষের দৃষ্টিকে ভিন্নখাতে নেয়ার জন্য সরকারের এমন কোনো প্রচেষ্টা নাই সেটা তারা করছেন না। প্রথমে সরকার বললেন যে, ৭ দিন গণটিকা দেয়া হবে। পরে বলছেন যে, একদিন গণটিকা দেবো। কিন্তু এটির কোনো বাস্তব ভিত্তি নেই।

রিজভী বলেন, তারা (সরকার) যেটা বলবে তার উল্টোটাই হবে এবং উল্টোটা আমরা দেখতে পারছি। বিশেষ করে জেলা-উপজেলা পর্যায়ে করোনার কোনো চিকিৎসা নাই। না আছে আইসিইউ, না আছে অক্সিজেন সরবারহ, না আছে কোনো ঔষধপত্র।

স্বাস্থ্যখাতে প্রত্যেকটি কেনা-কাটায় ভয়ংকর দুর্নীতির কথা আজ উচ্চারিত হচ্ছে জানিয়ে তিনি বলেন, সরকার এই ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তারা ভিন্ন কথা বলছেন, তারা তেলেসমাতি কথা-বার্তা বলছেন, এই করছি, ওই করেছি। পৃথিবীর শীর্ষ ২৫টি করোনায় আক্রান্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২১তম। এই ধরনের একটি ভয়ংকর পরিস্থিতি বিরাজ করছে এই দেশে।

এসময়ে ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. শহিদ হাসান, জহিরুল ইসলাম শাকিল, মেহেদি হাসান, নিলুফা ইয়াসমীন প্রমূখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com