1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

বরেণ্য চিকিৎসক সিরাজুল ইসলাম আর নেই

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৩১০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের সাবেক সহকারী অধ্যাপক ও অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ডা. সিরাজুল ইসলাম ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি এক ছেলে এবং এক মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শের-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের কেবিনে চিকিৎসাধীন অবস্থায় ডা. সিরাজুল ইসলামের মৃত্যু হয়।

মরহুমের একমাত্র ছেলে ডা. আদনানুল ইসলাম জানান, গত ২৭ জুলাই জ্বর এবং শ্বাসকষ্ট হওয়ায় তার বাবাকে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে তার অবস্থার আরও অবনতি হতে থাকে। চিকিৎসাধীন অবস্থায় রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

ডা. সিরাজুল ইসলাম শের-ই বাংলা মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তার এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। মেয়ে পরিবারসহ থাকেন আমেরিকায়। সিরাজুল ইসলাম প্রতিষ্ঠিত ডা. খাদেম হোসেন ক্লিনিক পরিচালনা করছেন তার একমাত্র ছেলে ডা. আদনানুল ইসলাম। আদনানের স্ত্রী ও ছেলে থাকেন আমেরিকায়। সিরাজুল ইসলামের স্ত্রী ডা. জিন্নাত ছিলেন পাকিস্তানী বংশোদ্ভুত। অনেক বছর আগে ইন্তেকাল করেন তিনি।

বাদ জুমা নগরীর আঞ্জুমান-ই হেমায়েত-ই ইসলাম ময়দানে নামাজে জানাজা শেষে তার মরদেহ গোরস্থানে দাফনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম।

এদিকে, নগরীর সর্বজন শ্রদ্ধেয় ডা. সিরাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন নগরীর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com