1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ২৩২ বার দেখা হয়েছে

শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই পুরস্কারের জন্য সাতটি ক্যাটাগরিতে দেশের মোট ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দুটি প্রতিষ্ঠানকে মনোনীত করে।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ শেখ কামাল মিলনায়তনে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। সেই সঙ্গে শহীদ শেখ কামালকে নিয়ে প্রকাশিত স্মারকগ্রন্থের মোড়কও উন্মোচন করেন তিনি।

এ ছাড়া এই অনুষ্ঠানে টোকিও অলিম্পিক থেকে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আক্তার হোসেন অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন। প্রধানমন্ত্রীর পক্ষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

অনুষ্ঠানে শেখ কামালকে নিয়ে স্মৃতিচারণ করেন স্বাধীন বাংলা ফুটবল দলের ম্যানেজার তানভীর মাজাহার তান্না এবং আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশীদ।

শেখ কামালের জীবন ও কর্মের ওপর অনুষ্ঠানে একটি ভিডিও চিত্র পরিবেশিত হয় এবং তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রথমবারের মতো প্রবর্তিত এই পুরস্কারে উদীয়মান ক্রীড়াবিদ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। এ ছাড়া, ক্রীড়াবিদ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন দেশসেরা আর্চার রোমান সানা। আজীবন সম্মাননা দেওয়া হয় সাবেক ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিনকে।

পুরস্কার হিসেবে প্রত্যেককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়

প্রথমবারের মতো প্রবর্তিত শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার উঠল যাদের হাতে—

আজীবন সম্মাননা: কাজী মো. সালাউদ্দিন

ক্রীড়াবিদ: মাহফুজা খাতুন শিলা (সাঁতার), রোমান সানা (আর্চারি) ও মাবিয়া আক্তার সীমান্ত (ভারোত্তোলন)

উদীয়মান ক্রীড়াবিদ: আকবর আলী (ক্রিকেট), ফাহাদ রহমান (দাবা), উন্নতি খাতুন (ফুটবল)

ক্রীড়া সংগঠক: মনজুর কাদের (শেখ জামাল ধানমন্ডি ক্লাব) ও ক্য শৈ ল হ্ন (কারাতে ফেডারেশন)

ফেডারেশন/অ্যাসোসিয়েশন/সংস্থা: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

ক্রীড়া সাংবাদিক: মুহাম্মদ কামরুজ্জামান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫ সন্তানের মধ্যে দ্বিতীয় এবং জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ১৯৪৯ সালে ৫ আগস্ট তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা। মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল স্বাধীনতাত্তোর যুদ্ধবিধ্বস্থ দেশ পুর্নগঠন ও পুর্নবাসন কর্মসূচির পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে সমাজ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঞ্চনাটকের পাশাপাশি শিল্পী বন্ধুদের নিয়ে গড়ে তুলেছিলেন ‘স্পন্দন’ শিল্পীগোষ্ঠী। তিনি ছিলেন ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতাও।

১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে মাত্র ২৬ বছর বয়সে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘাতকদের হাতে শাহাদত বরণ করেন এই বীর বঙ্গ সন্তান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com