শাব্বির আহমদ, জেলা প্রতিনিধি খুলনা : খুলন শহরের বর্তমান আইন-শৃংখলা পরিস্থিতি সংক্রান্তে পুলিশ কমিশনার কেএমপি খুলনার সভাপতিত্বে এক বিশেষ অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বর্তমান আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনান্তে যৌথভাবে বিশেষ অভিযান পরিচলনা সিদ্ধান্ত গৃহিত হয়।
এ অভিযানে খুলনা মেট্রোপলিটন পুলিশ, র্র্যব-৬ এবং খুলনাস্থ বিভিন্ন পুলিশ ইউনিট যেমন: খুলনা জেলা, ৩ এপিবিএন খুলনা সহ যৌথভাবে অংশগ্রহণ করবে। যৌথ অভিযান টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিহ্নিত তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে প্রয়োজনীয় আইনাগত ব্যবস্থা গ্রহণ করবে।