1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করবে কেএমপি ও অন্যন্য বিশেষায়িত পুলিশ ইউনিট মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা করলে তাদেরকে ছাড় দেওয়া হবেনা-প্রতিমন্ত্রী ইশরাক বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ: সিএমপিতে উচ্চপর্যায়ের নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার, আইনানুগ ব্যবস্থার ঘোষণা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর উঠানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে মানব পাচারকারীর কবল থেকে বিক্রি করে দেয়া মেয়েকে উদ্ধার করলেন পিতা: ফিল্মি স্টাইলে আদম ব্যবসায়ী আটক। ওসমান হাদি হত্যা নিয়ে বিস্ফোরক দাবি মমতার, ‘নাম বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে’ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, খুলতে পারে বাংলাদেশি শ্রমবাজার ফুলতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অসহায়দের মাঝে তাঁতী দলের খাদ্য সামগ্রী বিতরণ

ওসমান হাদি হত্যা নিয়ে বিস্ফোরক দাবি মমতার, ‘নাম বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে’

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৩৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট,কলকাতা, ৩ জুন : বিধানসভা নির্বাচনে পরাজয়ের প্রায় এক মাস পর প্রথম রাজনৈতিক কর্মসূচিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী Mamata Banerjee। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যা প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করার পর বিষয়টি গোপন রাখতে তাকে অনুরোধ করেছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah।
মঙ্গলবার কলকাতার ধর্মতলায় ভোট-পরবর্তী সহিংসতা, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ, নিট পরীক্ষার জালিয়াতি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মমতা এ দাবি করেন।
তিনি বলেন, বাংলাদেশের একটি আলোচিত হত্যাকাণ্ডের অভিযুক্তরা মেঘালয় সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করলে রাজ্য পুলিশের এসটিএফ তাদের গ্রেপ্তার করে। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ফোন করে বিষয়টি প্রকাশ না করার অনুরোধ জানান।
মমতা প্রশ্ন তুলে বলেন, “কাকে দিয়ে খুন করানো হয়েছিল? কার কার নাম বেরিয়ে এসেছিল? সরকার পরিবর্তন হলেও আমি সব জানি। আমার কাছে সব তথ্য রয়েছে।”
তবে তিনি সংশ্লিষ্ট কোনো ব্যক্তির নাম প্রকাশ করেননি। এ বিষয়ে তিনি বলেন, “আমি সেই নাম বলতে চাই না। বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। আমি বাংলাদেশকে ভালোবাসি। দেশের স্বার্থে নামটি প্রকাশ করছি না।”
মমতার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে তার অভিযোগের বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com