1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০১ জুন ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমকে সরানো হবে না: বাংলাদেশ ব্যাংক হৃদরোগজনিত সমস্যায় হাসপাতালে রামিসার বাবা হান্নান মোল্লা, দেখতে গেলেন বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম খুলনায় পড়াশোনা নির্বিঘ্ন করতে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ। খুলনার ফুলতলায় ৩ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ:-অভিযুক্ত যুবক জনতার হাতে আটক। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: পাকিস্তান প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই অসুস্থতার কারণ দেখিয়ে মন্ত্রিসভা ছাড়লেন পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী দীপেন দেওয়ান ঈদের আনন্দ ভাগাভাগি: মৌলভীবাজারে গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে বসুন্ধরা শুভসংঘ অসুস্থ বিএনপি নেতা সুমনের খোঁজ নিতে বাসভবনে ড. খন্দকার মারুফ হোসেন বহুল প্রতীক্ষিত অর্ধলক্ষ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে আইকন একাডেমী ফাইনালে।

অসুস্থ বিএনপি নেতা সুমনের খোঁজ নিতে বাসভবনে ড. খন্দকার মারুফ হোসেন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৬৩ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : দাউদকান্দি পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক খন্দকার বিল্লাল হোসেন সুমনের অসুস্থতার খবর পেয়ে তাঁর বাসভবনে গিয়ে খোঁজখবর নিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
সোমবার (১ জুন) তিনি সুমনের বাসভবনে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণের আহ্বান জানান এবং সুমনের আশু আরোগ্যের জন্য দোয়া করেন।
সাক্ষাৎকালে জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা অসুস্থ এই বিএনপি নেতার সুস্থতা কামনা করে দোয়া করেন এবং তার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে আলোচনা করেন।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন খন্দকার বিল্লাল হোসেন সুমন। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অসুস্থ নেতার পাশে দাঁড়িয়ে ড. খন্দকার মারুফ হোসেনের এই মানবিক উদ্যোগ বিএনপির অভ্যন্তরীণ সৌহার্দ্য ও সাংগঠনিক বন্ধনকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে তৃণমূল নেতাকর্মীদের প্রতি দলের দায়বদ্ধতা ও সহমর্মিতার বার্তাও পৌঁছে দেবে।
এ সময় উপস্থিত নেতারা খন্দকার বিল্লাল হোসেন সুমনের দ্রুত সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com