মোঃ সবুর শেখ, ফুলতলা উপজেলা প্রতিনিধি। খুলনা।খুলনার ফুলতলায় অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত অর্ধলক্ষ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬। জমজমাট এই ফুটবল আসরে মুখোমুখি হয় আইকন একাডেমি এবং এস বি আলী একাদশ। রোমাঞ্চকর লড়াই শেষে ১-০ গোলের ব্যবধানে বিজয় অর্জন করেছে আইকন একাডেমী
গত ৩১ মে ২০২৬, রবিবার বিকেল ৪টা ৩০ মিনিটে ফুলতলা উপজেলার ডাবুর মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় অর্ধলক্ষ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর গুরুত্বপূর্ণ ম্যাচ।
ম্যাচের শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দর্শকদের। মাঠজুড়ে ছিল তুমুল উত্তেজনা, প্রতিটি মুহূর্তে দর্শকরা উপভোগ করেছেন রুদ্ধশ্বাস লড়াই। তবে নির্ধারিত সময়ের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আইকন একাডেমির খেলোয়াড়দের দুর্দান্ত সমন্বয়ে আসে ম্যাচের একমাত্র গোল।
এই গোলেই এস বি আলী একাদশকে ১-০ ব্যবধানে পরাজিত করে বিজয় ছিনিয়ে নেয় আইকন একাডেমি।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার জনাব সূচি রানী সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া ব্যক্তিত্ব।
খেলার পুরো সময়জুড়ে মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি টুর্নামেন্টকে আরও প্রাণবন্ত করে তোলে।
স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন আয়োজক ও দর্শকরা।
রোমাঞ্চকর এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টে নিজেদের শক্ত অবস্থানের জানান দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছেন আইকন একাডেমি। ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, আগামী ফাইনাল খেলায় এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য ফুটবল উপহার দেবে অংশগ্রহণকারী দলগুলো।