1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নেই প্রকৃত শ্রদ্ধা, ইশতেহার বাস্তবায়নে সফল সরকার গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ট্রাম্পের কঠোর শর্তে ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি অনিশ্চিত, তেহরানের কড়া অবস্থান দাউদকান্দি পৌরসভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত রামপাল বাসস্ট্যান্ডে সংঘর্ষে যুবলীগ নেতা নিহত, অভিযুক্ত পলাতক ক্রীড়াকে পেশা বানিয়ে সফলতার অনন্য দৃষ্টান্ত আমেনা বেগম প্রিয়া অতিরিক্ত খাজনার চাপে গৌরীপুর কাঠবাজারের ব্যবসা সরছে রায়পুরে, উদ্বেগে ব্যবসায়ী-শ্রমিকরা মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করায় জামায়াতের ওয়ার্ড সভাপতির নিন্দা ও প্রতিবাদ ইরাকে হস্তক্ষেপ ছিল ‘বোকামি’, ইরানেও যাওয়া উচিত হয়নি: ট্রাম্প “কেউ আমার বিশেষ ঘনিষ্ঠ নয়, মেধাই ছিল একমাত্র বিবেচনা”— জিয়ার শেষ রাজনৈতিক বার্তার স্মৃতিচারণে অধ্যাপক আরিফ জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

রামপাল বাসস্ট্যান্ডে সংঘর্ষে যুবলীগ নেতা নিহত, অভিযুক্ত পলাতক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৩৪ বার দেখা হয়েছে

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপাল বাসস্ট্যান্ড এলাকায় কথাকাটাকাটিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় রামপাল সদর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি এখলাজ গাজী (৪৫) নিহত হয়েছেন। রোববার (৩১ মে) দুপুর ১২টার দিকে বাসস্ট্যান্ডে হুমায়ুনের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত এখলাজ গাজী রামপাল উপজেলার পণ্ড হাসপাতাল মোড় এলাকার বাসিন্দা এবং মৃত দুলাল গাজীর ছেলে। তিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং রামপাল সদর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চায়ের দোকানে অবস্থানকালে মাহমুদ শিকদারের সঙ্গে এখলাজ গাজীর কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মাহমুদ শিকদার তাকে উদ্দেশ্য করে কটূক্তি করেন এবং শারীরিকভাবে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অভিযুক্ত মাহমুদ শিকদার বর্তমানে রামপাল উপজেলার মানিকনগর ভূইয়ার কান্দ এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন বলে জানা গেছে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানান, নিহত এখলাজ গাজী উপজেলা আওয়ামী লীগ সমন্বয়ের চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
এদিকে এ ঘটনায় রামপাল এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com