1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

খালেদা জিয়াকে আম পাঠিয়েছে পাকিস্তান

অনলাইন ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৩১০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আম উপহার দিয়েছে পাকিস্তান সরকার। সোমবার (২ আগস্ট) রাতে তার গুলশানের বাসভবন ফিরোজায় উপহারের আমের ঝুড়ি পাঠায় বাংলাদেশে অবস্থিত পাকিস্তান হাইকমিশন। বিএনপি সূত্রে এই তথ্য জানা গেছে।

তবে এ বিষয়ে জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, এ বিষয়ে আমার জানা নেই।

বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের একটি সূত্র জানায়, সোমবার রাতে পাকিস্তান হাইকমিশনের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় উপহারের আম পৌঁছে দেয়। এর আগে বিএনপির পক্ষ থেকেও বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসে উপহার হিসেবে আম পাঠানো হয়েছিল।

এদিকে সোমবার বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আম উপহার পাঠিয়েছে পাকিস্তান সরকার। সোমবার (২ জুলাই) রাতে ঢাকার পাকিস্তান হাইকমিশন এ তথ্য জানায়।

এর আগে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা উপহার হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য হাঁড়িভাঙা আম পাঠান। আমগুলো পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরে হস্তান্তর করা হলে বঙ্গবন্ধুকন্যার প্রশংসা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com