বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : পবিত্র ঈদুল আজহার দিন তিনটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৭ মে) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত প্রধান ঈদের জামাতে অংশ নেবেন।
ঈদের জামাত শেষে প্রধানমন্ত্রী শেরে বাংলা নগর এ গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করবেন। পরে তিনি গুলশানের বাসভবনে যাবেন।
এছাড়া দুপুরে ঢাকা সেনানিবাস এ সশস্ত্র বাহিনীর আয়োজিত ঐতিহ্যবাহী ‘বড়খানা’ (প্রীতিভোজ) অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।