1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাউনিয়াবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে অনুদান ও ঈদ সামগ্রী দিলেন আমিনুল হক দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী পানছড়িতে অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে বিজিবির ঈদ উপহার প্রদান পলশা মহেষপুর পাবসস’র উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ইদসামগ্রী বিতরণ গুপ্তছড়া ঘাটে অতিরিক্ত ভাড়া আদায় রুখতে প্রশাসনের ঝটিকা অভিযান। ঈদে তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজ প্রণালিতে ৩ মাস ধরে আটকে ‘বাংলার জয়যাত্রা’, সাগরেই ঈদ কাটালেন ৩১ বাংলাদেশি নাবিক ভাইরাল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ কোরবানি হচ্ছে না, স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে ফিরল খামারে ঈদুল আযহা উপলক্ষে দাউদকান্দি-মেঘনাবাসীকে ড. খন্দকার মোশাররফের শুভেচ্ছা, সম্প্রীতি ও মানবকল্যাণে কাজ করার আহ্বান পবিত্র ঈদুল আযহায় দেশবাসীকে কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রীর শুভেচ্ছা

হরমুজ প্রণালিতে ৩ মাস ধরে আটকে ‘বাংলার জয়যাত্রা’, সাগরেই ঈদ কাটালেন ৩১ বাংলাদেশি নাবিক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের কৌশলগত হরমুজ প্রণালিতে প্রায় তিন মাস ধরে আটকে আছে বাংলাদেশের পতাকাবাহী রাষ্ট্রায়ত্ত জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজটিতে থাকা ৩১ জন বাংলাদেশি নাবিক বুধবার (২৭ মে) সাগরে ভাসমান অবস্থায়ই পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় ও ঈদ উদযাপন করেছেন।
পরিবার-পরিজন থেকে দূরে থাকা এসব নাবিকের জন্য এটি ছিল টানা দ্বিতীয় ঈদ জাহাজে কাটানোর অভিজ্ঞতা। এর আগে ঈদুল ফিতরও তাঁদের কাটাতে হয়েছিল সমুদ্রে। তিনবার হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে জাহাজটি।
জাহাজে থাকা এক নাবিক নাম প্রকাশ না করার শর্তে জানান, দীর্ঘদিন সাগরে থাকার অভিজ্ঞতা তাঁদের থাকলেও এমন যুদ্ধাবস্থার মুখোমুখি আগে কখনো হতে হয়নি। সার্বক্ষণিক ড্রোন ও মিসাইল হামলার আতঙ্কের মধ্যে দিন কাটছে তাঁদের। পরিবার থেকেও প্রতিনিয়ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানো হচ্ছে।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর এম মাহমুদুল মালেক বলেছেন, জাহাজে পর্যাপ্ত খাবার, পানি ও প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে। নাবিকদের সুযোগ-সুবিধাও বাড়ানো হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদে জাহাজ ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বিএসসি সূত্র জানায়, ভারত থেকে পণ্য নিয়ে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে ‘বাংলার জয়যাত্রা’। পরে কাতার থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায় জাহাজটি। এর পরদিনই ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলার পর পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়ে এবং জাহাজটি আটকা পড়ে।
গত ১১ মার্চ পণ্য খালাস শেষে জাহাজটি বাংলাদেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি। তবে হরমুজ প্রণালির মুখ পর্যন্ত গিয়েও বারবার ফিরে আসতে হয়েছে। সর্বশেষ ১৭ এপ্রিল ইরান সরকার পারাপারের অনুমতি না দেওয়ায় জাহাজটিকে ফিরে যেতে বাধ্য করা হয়।
বর্তমানে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের মিনাসাকার বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে। ৩৭ হাজার টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউন অথবা মোজাম্বিকে যাওয়ার কথা থাকলেও চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে পুরো যাত্রা এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com