1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিমকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হবে ২০২৬-২৭ শেসন থেকেই : ঠাবি উপাচার্য চাঁদপুরের অর্ধশত গ্রামে আগামী কাল ঈদুল আজহা উদযাপন, সম্পন্ন সব প্রস্তুতি ৭ জুন শুরু বাজেট অধিবেশন, জনগণ অর্থনীতির প্রকৃত চিত্র পাবে: স্পিকার হাফিজ উদ্দিন হজের বার্তায় খামেনির কঠোর হুঁশিয়ারি: ‘ইসরায়েলের অস্তিত্ব টিকবে না’ ‘সৎসাহস থাকলে দেশে ফিরে আইনের মুখোমুখি হোন’— শেখ হাসিনাকে রিজভীর চ্যালেঞ্জ আরাফাতের ময়দানে হজের মূল খুতবা: মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও তাকওয়ার আহ্বান এক-এগারোর মূল পরিকল্পনাকারী মইন ও দুই সম্পাদক ​ *১০০ দিনে নতুন সরকারের যুগান্তকারী পদক্ষেপ* -পর্যটনকে অর্থনৈতিক চালিকাশক্তি করার মাস্টারপ্ল্যান বকেয়া বেতন-ভাতার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজটে চরম দুর্ভোগ

৭ জুন শুরু বাজেট অধিবেশন, জনগণ অর্থনীতির প্রকৃত চিত্র পাবে: স্পিকার হাফিজ উদ্দিন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৩৪ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার, ভোলা, ২৬ মে: আগামী ৭ জুন থেকে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। তিনি বলেছেন, আসন্ন বাজেটের মাধ্যমে দেশের অর্থনীতির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা সম্পর্কে জনগণ সুস্পষ্ট ধারণা পাবে।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে পাঁচ দিনের সফরে ভোলায় এসে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, “আমরা আশা করি সরকারি ও বিরোধী দল মিলে জাতিকে একটি জনবান্ধব বাজেট উপহার দেবে, যা মানুষের জীবনযাত্রায় স্বস্তি এনে দেবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার বিষয়টি বাজেটে গুরুত্ব পাবে।”
তিনি আরও বলেন, বাজেটে উন্নয়ন কর্মকাণ্ডের গতি বাড়ানো হবে এবং বাজেট অধিবেশন শেষে দেশের অর্থনীতির প্রকৃত চিত্র জনগণের সামনে স্পষ্ট হয়ে উঠবে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সরকার ও বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে স্পিকার বলেন, “সরকার বাজেট দেবে, বিরোধী দল তার সমালোচনা করবে। তবে গঠনমূলক সমালোচনাকে আমরা স্বাগত জানাই। বিরোধী দল যেন দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য পর্যাপ্ত সময় পায়, তা আমি নিশ্চিত করব।”
তিনি জানান, আগের অধিবেশনের মতো বর্তমান সংসদেও সরকারি ও বিরোধী দলের মধ্যে সহযোগিতামূলক মনোভাব বজায় থাকবে বলে তিনি আশা করেন।
জাতীয় সংসদের কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করে স্পিকার বলেন, “আমার ধারণা, বর্তমান সংসদ জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে। ভবিষ্যতে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সংসদ সদস্যরা আরও সক্রিয় ভূমিকা রাখবেন।”
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “গত কয়েক বছর নানা কারণে মানুষ স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারেনি। রাজনৈতিক অস্থিরতা ও ভয়ের পরিবেশ ছিল। এখন নির্বাচিত বিএনপি সরকার তিন মাস ধরে দায়িত্ব পালন করছে। আশা করি সেই ভয়ের আবহ অনেকটাই কেটে গেছে এবং এবারের ঈদ হবে মানুষের জন্য স্বস্তি ও আনন্দের ঈদ।”
এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, জেলা পরিষদ প্রশাসক আলহাজ গোলাম নবী আলমগীর, পুলিশ সুপার মো. শহিদুল্লা কাওছারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com