1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিমকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হবে ২০২৬-২৭ শেসন থেকেই : ঠাবি উপাচার্য চাঁদপুরের অর্ধশত গ্রামে আগামী কাল ঈদুল আজহা উদযাপন, সম্পন্ন সব প্রস্তুতি ৭ জুন শুরু বাজেট অধিবেশন, জনগণ অর্থনীতির প্রকৃত চিত্র পাবে: স্পিকার হাফিজ উদ্দিন হজের বার্তায় খামেনির কঠোর হুঁশিয়ারি: ‘ইসরায়েলের অস্তিত্ব টিকবে না’ ‘সৎসাহস থাকলে দেশে ফিরে আইনের মুখোমুখি হোন’— শেখ হাসিনাকে রিজভীর চ্যালেঞ্জ আরাফাতের ময়দানে হজের মূল খুতবা: মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও তাকওয়ার আহ্বান এক-এগারোর মূল পরিকল্পনাকারী মইন ও দুই সম্পাদক ​ *১০০ দিনে নতুন সরকারের যুগান্তকারী পদক্ষেপ* -পর্যটনকে অর্থনৈতিক চালিকাশক্তি করার মাস্টারপ্ল্যান বকেয়া বেতন-ভাতার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজটে চরম দুর্ভোগ

ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিমকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির বার্তা ধারণ করে শান্তি-সম্প্রীতির জন্য দোয়ার আহ্বান
নিজস্ব প্রতিবেদক : আর মাত্র এক দিন পরই উদ্‌যাপিত হবে মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে দেশবাসী এবং বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৬ মে) রাত পৌনে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির হয়েছে পবিত্র ঈদুল আজহা। আমি দেশ ও বিশ্বের সব মুসলমানকে জানাই ঈদ মোবারক।”
প্রধানমন্ত্রী বলেন, ঈদুল আজহা শুধু আনন্দের উৎসব নয়, বরং এটি স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন এবং ত্যাগের এক চিরন্তন শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য ও আত্মত্যাগের মহান আদর্শ বিশ্ব মুসলিমের কাছে এ দিবসকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
তিনি আরও বলেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে বাংলাদেশসহ বিশ্বের মুসলমানরা ঈদ উদ্‌যাপনের প্রস্তুতি সম্পন্ন করেছে। এই পবিত্র উপলক্ষে আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে তিনি বলেন, “মহান আল্লাহ যেন আমাদের ত্যাগ ও কোরবানি কবুল করেন এবং মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতিকে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন।”
একই সঙ্গে বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্যও মহান আল্লাহর রহমত কামনা করেন প্রধানমন্ত্রী।
বার্তার শেষাংশে তিনি বলেন, “ত্যাগের মহিমায় ভাস্বর হোক পবিত্র ঈদুল আজহা। আল্লাহ আমাদের কোরবানি ও ইবাদত কবুল করুন এবং তাঁর অশেষ রহমত ও বরকতে আমাদের জীবন ভরে উঠুক শান্তি ও সমৃদ্ধিতে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com