শাব্বির আহমদ,খুলনা জেলা প্রতিনিধি : ফুলতলা উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, খুলনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফুলতলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদ আলাউদ্দিন সরদার মিঠু’র ৯ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফুলতলা উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সভাপতিত্ব করেন ফুলতলা উপজেলা বিএনপির আহবায়ক শেখ আবুল বাশার, সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মনির হাসান টিটো।
২৫শে মে ২০২৬, বিকাল ৫.০০ ঘটিকায় ফুলতলা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ আলাউদ্দিন সরদার মিঠু ছিলেন ফুলতলার গণমানুষের নেতা। রাজনৈতিক জীবনে তিনি সবসময় দল মতের উর্ধে উঠে মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর আত্মত্যাগ ও আদর্শ নেতাকর্মীদের মাঝে অনুপ্রেরণা হয়ে থাকবে আজীবন।
এসময় বক্তারা বলেন শহীদ আলাউদ্দিন সরদার মিঠু হত্যার বিচার অচিরেই এই বাংলার মাটিতে হবে।
আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।