নিজস্ব প্রতিবেদক : বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি আইনজীবী ইসমাইল হোসেন নেগাবান ও জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম বরিশালের যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম অভির চাচা শফিকুল ইসলাম মনিরের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম বরিশাল। ১০ মে রবিবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে রাত ৯ টায় উক্ত দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সিনিয়র সহসভাপতি ও দিনকাল বরিশালের ব্যুরোচীফ হুমায়ন কবিরের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীরের সন্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম অভি, বরিশাল প্রেসক্লাবের সহসভাপতি জাকির হোসেন, মরহুম ইসমাঈল হোসেন নেগাবান মন্টুর পুত্র রোহান, বরিশাল প্রেসক্লাবের সদস্য কেএম এনায়েত হোসেন সহ অনান্য নেতৃবৃন্দ। সভায় মরহুমদ্বয়ের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম বরিশালের সদস্য ও সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সুমাইয়া জিসান, মাসুদ রানা, প্রিন্স তালুকদার, আরিফুর রহমান, আম্মার হোসেন আম্মান, রিয়াজ পাটোয়ারী, ইলিয়াস আহমেদ, ওবায়দুল ইসলাম উজ্জ্বল, কেএম হাসান আশ্রাফি রেশাদ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।