শরীয়তপুর প্রতিনিধি: দেশে মেগা প্রকল্প বাস্তবায়নের নামে ব্যাপক লুটপাট ও অর্থ পাচারের অভিযোগ তুলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি দাবি করেন, বিগত সময়ে মেগা প্রকল্পের আড়ালে প্রায় ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এবং ২০ লাখ কোটি টাকার বেশি বৈদেশিক ঋণের বোঝা রেখে যাওয়া হয়েছে।
সোমবার (১১ মে) দুপুরে শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতু এলাকায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি এবং পদ্মা সেতু জাদুঘরের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের ১৬টি বড় মেগা প্রকল্পে বিপুল অর্থ ব্যয় হলেও অনেক প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি নেই। কোথাও ঠিকাদার কাজ ফেলে চলে গেছে, আবার কোথাও প্রকল্প শুরুই করা যাচ্ছে না। এতে রাষ্ট্রীয় অর্থের অপচয়ের পাশাপাশি উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের দুর্নীতি, অনিয়ম ও অস্বচ্ছতার কারণে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো এখন বাংলাদেশে বড় প্রকল্পে অর্থায়নে অনীহা দেখাচ্ছে। ফলে নতুন প্রকল্প বাস্তবায়নেও চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।
শেখ রবিউল আলম বলেন, পদ্মা সেতু শুধু একটি অবকাঠামো নয়, এটি দেশের অর্থনীতি ও দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের প্রতীক। এই সেতুকে ঘিরে ইতিহাস ও উন্নয়নের বিষয় নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পদ্মা সেতু জাদুঘর নির্মাণ করা হচ্ছে। একইসঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে সেতু বিভাগের নির্বাহী পরিচালক ও সচিব মোহাম্মদ আবদুর রউফের সভাপতিত্বে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, জেলা পরিষদের প্রশাসক একেএম নাসিরউদ্দিন সরদার, জেলা প্রশাসক তাহসিনা বেগমসহ সেতু বিভাগ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত