1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

করোনা থেকে সুস্থ হওয়ার পর টিকা নিলে অ্যান্টিবডি বেশি হয় : বিএসএমএমইউ’র গবেষণা

অনলাইন ডেস্ক
  • আপডেট : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৩২৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর যারা এ ভাইরাস প্রতিরোধক দুই ডোজের টিকা নিয়েছেন তাদের শরীরে অন্যদের তুলনায় বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করা এক গবেষণায় উঠে এসেছে। এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির প্রো উপাচার্য ডা. মো. জাহিদ হোসেন।

বিএসএমএমইউ’র গবেষণাটি পরিচালনাকারীদের একজন ডা. মো. জাহিদ হোসেন। তিনি বলেন, ‘যারা কোভিড-১৯ ইনফেকশন হওয়ার পরে যারা দুই ডোজ টিকা নিয়েছেন তাদের অনেক বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে।’ এ বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত কোভিডের টিকা নেওয়া ২০৯ জনের উপর এই গবেষণা করা হয়েছে। বলেও জানান তিনি।

বিএসএমএমইউ’র প্রো উপাচার্য আরও বলেন, ‘যাদের উপর গবেষণা চালানো হয়েছে তাদের মধ্যে ৩১% অংশগ্রহণকারী টিকা নেওয়ার আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন। আর ৬৯ শতাংশ অংশগ্রহণকারী কোভিডে আক্রান্ত হননি। এর মধ্যে যাদের কোভিডের ইতিহাস ছিল তাদের মধ্যে বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে।’

গবেষণায় আরো জানা যায়, যারা দুটি ডোজ টিকা নেওয়া সম্পন্ন করেছেন তাদের অন্তত ৯৮% মানুষের দেহে রোগটির বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়েছে। বাকি ২% মানুষের অ্যান্টিবডি তৈরি হয়নি।

অধ্যাপক ডা. জাহিদ হোসেন আরও জানান, এ দুই শতাংশ মানুষের মধ্যে কিছু বৈশিষ্ট্য ছিল। যে ৫-৬ জনের দেহে অ্যান্টিবডি তৈরি হয়নি তাদের একজনের বয়স ৯৩ বছরের বেশি ছিল। এছাড়া কেউ কেউ ক্যান্সারের মতো মারাত্মক রোগে ভুগছেন বলে জানা গেছে। যাদের উপর গবেষণাটি পরিচালনা করা হয়েছে এদের সবার বয়স ৪০ থেকে শুরু করে ৯৩ বছর পর্যন্ত।

গবেষণায় গবেষণায় যারা অংশ নিয়েছেন তারা সবাই এর তিন মাসে টিকা নিয়েছেন বলেও জানানো হয়। এদের মধ্যে চার ভাগের তিন ভাগই পুরুষ এবং স্বাস্থ্য সেবার সঙ্গে জড়িত। তবে সময়ের সঙ্গে সঙ্গে অ্যান্টিবডির উপস্থিতি কম বেশি হয় কিনা সে বিষয়ে জানতে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানান অধ্যাপক ডা. জাহিদ হোসেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে এ পর্যন্ত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ করে টিকা নিয়েছেন ৪২ লাখ ৯৮ হাজার ৮৬ জন। আর চীনের সিনোফার্মের ই ডোজ টিকা নিয়েছেন ৩৯ হাজার ৮৩৬ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com