1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

খুলনায় পাঁচ হাসপাতালে মৃত্যুর সংখ্যা তলানিতে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৪১৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: খুলনা জেলায় করোনার মৃত্যুর সংখ্যা তৃতীয় দিনের মতো দৈনিক তালিকার তলানিতে রয়েছে। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৯টা) খুলনার পাঁচটি হাসপাতালে করোনায় চিকিৎসাধীন রোগীর মধ্যে ছয়জন মারা গেছেন। এর মধ্যে চারজনের বাড়ি খুলনায়। বাকি একজনের বাড়ি নড়াইল ও অন্যজনের বাড়ি বাগেরহাট জেলায়। এতে স্বস্তি রয়েছে স্বাস্থ্য কর্মকর্তাদের মধ্যে।

এর আগে ১ আগস্ট খুলনার হাসপাতালে পাঁচজন ও ৩১ জুলাই চার জন করোনায় মারা যায়। যাদের মধ্যে সাতজন খুলনা নগরী ও জেলার বাসিন্দা। জানা যায়, ৩০ জুলাই খুলনার হাসপাতালে আট জন, ২৯ জুলাই করোনায় ১৫ জন ও ২৮ জুলাই করোনায় ৯ জন মারা যায়। গত ৩১ জুলাই থেকে মৃত্যু সংখ্যা কমতে শুরু করেছে।
খুলনা শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- নগরীর পূর্ববানিয়াখামার এলাকার তাহেরা বেগম (৬২) ও বাগেরহাট মোল্লাহাটে চরকুলিয়ার সালমা আক্তার (৬০)।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে ২৪ ঘণ্টায় সদর থানা এলাকার জোবেদা (৭৭) নামে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া গাজী মেডিকেল কলেজ হাসপাতালে খুলনার সোনাডাঙ্গা করিমনগরে নজরুল ইসলাম (৫৮), নড়াইল লোহাগড়ার মশিউল আজম (৭১) ও জেনারেল হাসপাতালে খুলনার রূপসার হাওয়া বেগম (৬৫) করোনায় মারা গেছেন।

এদিকে বর্তমানে খুলনার ডেডিকেটেড হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও আবু নাসের বিশেষায়িত হাসপাতালে রোগী ভর্তি রয়েছে ৩৩১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৪৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২ জন। গতকাল খুলনা মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ৪২২ জনের নমুনা পরীক্ষায় ৮৯ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে খুলনা মহানগর ও জেলার ৩৫২ জনের মধ্যে ৭৯ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া বাগেরহাট ৯ ও যশোরে ১ জন করোনা শনাক্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com