1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা* দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সচিব রোমান খন্দকার তিস্তার তীর রক্ষা প্রকল্পে লুটপাটের মহোৎসব *প্রথম প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা ২৬ শতাংশ বেড়েছে* উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বিপর্যস্ত ঢাকা চাঁদপুর সফর ঘিরে বিএনপির তৎপরতা জোরদার, ঐক্যবদ্ধ প্রস্তুতির আহ্বান

খুলনার ফুলতলায় ৩ টি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ গ্রেফতার – ২

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২৮০ বার দেখা হয়েছে

শাব্বির আহমদ,ফুলতলা খুলনা :  খুলনা জেলার ফুলতলা উপজেলায় পরিচালিত একটি সফল অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র-সহ দুইজনকে গ্রেফতার করেছে ফুলতলা থানা পুলিশ।

শুক্রবার বিকেল আনুমানিক ৫:০০ ঘটিকায় ফুলতলা উপজেলার ০২ নং দামোদর ইউনিয়নের দামোদর উত্তরপাড়া এলাকায় বিদ্যুৎ অফিস সংলগ্ন বালুর মাঠে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সন্দেহভাজন দুইজনকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের নিকট থেকে একটি পি-স্ত-ল, একটি রিভলবার, একটি দোনালা কাটা ব-ন্দুক, ০৩ রাউন্ড পি-স্ত-লের গু-লি এবং ০৬ রাউন্ড রিভ-লবারের গু-লি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেনঃ-
১. তরিকুল ইসলাম সুমন (২৩), পিতা-মোঃ সেলিম শেখ, গ্রাম-দামোদর কলোনি পাড়া, থানা-ফুলতলা, জেলা-খুলনা।
২. তানভীর চৌধুরী (২৭), পিতা-নাজমুল আহমেদ চৌধুরী, সাং-ফুলবাড়ীগেট, থানা-খানজাহান আলী, জেলা-কেএমপি খুলনা।

অভিযানটি পরিচালনা করেন ফুলতলা থানার এসআই (নিঃ) শফিউজ্জান সঙ্গীয় ফোর্সসহ।

উদ্ধারকৃত আলামতসমূহঃ
• ০১টি পি-স্তল
• ০১টি রিভ-লবার
• ০১টি দোনালা কাটা বন্দুক
• ০৩ রাউন্ড পিস্ত-লে-র গু-লি
• ০৬ রাউন্ড রি-ভ-লবারের গু-লি

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ফুলতলা থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন,
ফুলতলা থানা পুলিশ অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করণে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com