1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা* দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সচিব রোমান খন্দকার তিস্তার তীর রক্ষা প্রকল্পে লুটপাটের মহোৎসব *প্রথম প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা ২৬ শতাংশ বেড়েছে* উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বিপর্যস্ত ঢাকা চাঁদপুর সফর ঘিরে বিএনপির তৎপরতা জোরদার, ঐক্যবদ্ধ প্রস্তুতির আহ্বান

খুলনার ফুলতলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৩৮ বার দেখা হয়েছে

শাব্বির আহমদ খুলনা : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ উপলক্ষে ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাম্মানে সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২৬/৩/২৬ সকাল ১১টায় উপজেলা শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুচি রানী সাহা।
ফুলতলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা থানা অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোস্তফা কামাল।
প্রধান অতিথি জনাব সূচি রানী সাহা উপস্থিত সকল বীর মুক্তিযোদ্ধাদের এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং খুলনা -৫ আসনের সংসদ সদস্য জনাব আলী আজগর লবী সাহেবের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহযোগিতা চেক তুলে দেন ও উন্নত মানের প্যাকেটজাত খাবার বিতরণ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
মহান স্বাধীনতা যেমন আমাদের গৌরবের ঠিক তেমনি ভাবে বীর মুক্তিযোদ্ধারাও আমাদের অহংকার, আমরা এই মহান চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চাই, তাই শ্রোদ্ধেয় বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা যে চেতনাকে ধারণ করে, মৃত্যুকে পরোয়া না করে যে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আপনারা সক্রিয় ভূমিকা রাখবেন,
যাতে করে কোনো অশুভ শক্তি আমাদের এই মহান স্বাধীনতাকে নস্যাৎ করার অপচেষ্টা করতে না পারে।
এসময় আরও উপস্থিত ছিলেন
ফুলতলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ,সাংবাদিক সামসুল আলম খোকন,গণমাধ্যম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাব্বির আহমদ,উপজেলা পরিষদের সকল কর্মকর্তা বৃন্দসহ স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com