1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা* দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সচিব রোমান খন্দকার তিস্তার তীর রক্ষা প্রকল্পে লুটপাটের মহোৎসব *প্রথম প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা ২৬ শতাংশ বেড়েছে* উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বিপর্যস্ত ঢাকা চাঁদপুর সফর ঘিরে বিএনপির তৎপরতা জোরদার, ঐক্যবদ্ধ প্রস্তুতির আহ্বান

ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১১৭ বার দেখা হয়েছে

ফ্যাসিবাদমুক্ত পরিবেশে ঐক্য, সাম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান
নিজস্ব প্রতিবেদক : দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ডা. শফিকুর রহমান, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির।
এক বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর জাতির দুয়ারে উপস্থিত হয়েছে। এমন এক সময়ে দেশবাসী ঈদ উদযাপন করছে, যখন দেশে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে জাতীয় নির্বাচন সম্পন্ন হয়ে নতুন সরকার গঠিত হয়েছে।
তিনি দাবি করেন, দীর্ঘদিনের অগণতান্ত্রিক ও জালিম সরকারের পতন ঘটেছে এবং দেশবাসীর প্রত্যাশা—কেউ আর নতুন করে ফ্যাসিবাদী হয়ে ওঠার দুঃসাহস দেখাবে না।
ডা. শফিকুর রহমান বলেন, এখন দেশের মানুষ ভয়ভীতিমুক্ত পরিবেশে চলাফেরা ও মতপ্রকাশ করতে পারবে। সমাজে ভেদাভেদ ও বৈষম্য কমে আসবে এবং নাগরিকরা জানমাল ও ইজ্জত-আব্রুর নিরাপত্তা পাবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, দেশ ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত হবে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে।
তিনি সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে যারা আত্মত্যাগের বিনিময়ে এই পরিবর্তন এনেছেন, তাদের জন্য দোয়া করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, রমজানের তাকওয়া অর্জনের প্রশিক্ষণের পর ঈদুল ফিতর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে। এই উৎসব ধনী-গরিব নির্বিশেষে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।
সবশেষে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান—ঈদের দিনে সব ভেদাভেদ ভুলে গিয়ে দয়া, সৌভ্রাতৃত্ব, সাম্য ও ভালোবাসার বন্ধন দৃঢ় করতে এবং একটি হিংসা-বিদ্বেষমুক্ত সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করতে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com